Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট
09 November, 2024, 08:05 pm
Last modified: 10 November, 2024, 04:20 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হঠাৎ-ই চাপে পড়া বাংলাদেশকে ঠিক পথে রাখেন জাকের ও নাসুম। সপ্তম উইকেটে ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন তারা। 
টিবিএস রিপোর্ট
09 November, 2024, 08:05 pm
Last modified: 10 November, 2024, 04:20 pm

৪ ওভারে ২৮ রান, এর মাঝে একটি উইকেট হারালেও চাপে পড়তে হয়নি বাংলাদেশকে। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। মাঝে সেই ধারায় থাকতে না পারায় সেভাবে রান ওঠেনি। তবে শেষ দিকে আবারও গতি ফেরান অভিষিক্ত জাকের আলী অনিক ও স্পিনার নাসুম আহমেদ। এ দুজনের ইনিংসেই শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। 

শনিবার দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করা বাংলাদেশ ৭ উইকেটে ২৫২ রান তুলেছে। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় নাম শান্ত, দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ অধিনায়ক তুলে নেন ওয়ানডের নবম হাফ সেঞ্চুরি। 

শেষ দিকে ঝড়ো ইনিংসে ওয়ানডে অভিষেক রাঙিয়েছেন জাকের। তাকে সঙ্গ দেওয়া নাসুম ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন। এর আগে সৌম্য তিরিশোর্ধ্ব ইনিংস খেলেন, ছোট ইনিংস আসে তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। তাওহিদ হৃদয় বা মাহমুদউল্লাহ রিয়াদরা দলের স্কোরকার্ড সমৃদ্ধ করায় কোনো প্রভাব রাখতে পারেননি। 

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দাপুটে শুরুই পায়। সৌম্য ধীর-স্থির থাকলেও জাকির চড়াও হন। যদিও এভাবে বেশি সময় টিকতে পারেননি বাঁহাতি এই ওপেনার। দলের প্রথম ২৮ রানের মধ্যে ২২ রান করা জাকির আল্লাহ মোহাম্মদ জাগানফারের শিকারে পরিণত হন। ১৭ বলের ইনিংসে ৩টি চার ও একটি ছক্কা মারেন তিনি। 

দ্বিতীয় জুটিতে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন সৌম্য ও শান্ত। দ্বিতীয় উইকেটে ৯৩ বলে ৭১ রানের জুটি গড়েন তারা। ৪৯ বলে ২টি করে ৪ ও ছক্কায় ৩৫ রান করা সৌম্যর বিদায়ে ভাঙে এই জুটি। যদিও বেঁচে যেতে পারতেন বাঁহাতি এই ওপেনার, কিন্তু রিভিউ না নেওয়ায় সাজঘরে ফিরতে হয় তাকে। 

আফগান লেগ স্পিনার রশিদ খানের আবেদনে সাড়া  দিয়ে সৌম্যকে এলবিডব্লিউতে আউট আম্পায়ার। শান্তর সঙ্গে সৌম্য আলোচনা করেন, তবে অধিনায়ক রিভিউ নেওয়ায় আগ্রহ দেখাননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলের বেশিরভাগ অংশ লাইনের বাইরে পিচ করেছে। রিভিউ নিলেই বাঁচতে পারতের সৌম্য। 

সৌম্যর বিদায়ে পর তৃতীয় উইকেটে মিরাজের সঙ্গে ৮৩ বলে ৫৩ রানের জুটি গড়েন শান্ত। ২২ রান করে মিরাজ ফিরলে উইকেট যান হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যান টিকতে পারেননি বেশি সময়, ১৬ বলে ১১ রান করে থামেন তিনি। অন্য প্রান্তে ভাঙনের সুর বাজতে থাকলেও শান্ত নিজেকে বাঁচিয়ে রাখেন, নেতার মতোই খেলে যেতে থাকেন। 

অবশ্য এরপর তিনিও ফেরেন, দলীয় ১৮৩ রানে মাথায় নাঙ্গেলিয়া খারোতের শিকারে পরিণত হন। এর আগে ১১৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৭৬ রান করেন শান্ত। এর রান পরই খারোতের তৃতীয় শিকার মাহমুদউল্লাহ, ৯ বলে ৩ রান করেন তিনি। ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হঠাৎ-ই চাপে পড়া বাংলাদেশকে ঠিক পথে রাখেন জাকের ও নাসুম। সপ্তম উইকেটে ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন তারা। 

নাসুম ২৪ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৫ রান করেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নামা জাকের শেষ বল পর্যন্ত লড়াই চালান, শেষ বলে মারেন ছক্কা। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ২৭ বলে একটি চার ও ৩টি ছক্কায় ইনিংসের দ্বিতীয় সেরা ৩৭ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের খারোতে নেন ৩টি উইকেট। এ ছাড়া গাজানফার ও রশিদ পান ২টি করে উইকেট। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / ওয়ানডে সিরিজ / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net