Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বাফুফে নির্বাচন নিয়ে ফিফা সভাপতির বার্তা

খেলা

টিবিএস রিপোর্ট
03 October, 2020, 02:35 pm
Last modified: 03 October, 2020, 02:40 pm

Related News

  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
  • ২০২৬ বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানালেন ফিফা সভাপতি
  • পেলের কফিনের সামনে সেলফি তুলে সমালোচনার শিকার ফিফা সভাপতি

বাফুফে নির্বাচন নিয়ে ফিফা সভাপতির বার্তা

এবারও সভাপতি পদে লড়ছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে নির্বাচন করছেন গত ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সাবেক এই তারকা ফুটবলার। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচন করছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়।
টিবিএস রিপোর্ট
03 October, 2020, 02:35 pm
Last modified: 03 October, 2020, 02:40 pm

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। বার্ষিক সাধারণ সভার পর শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বাফুফের এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। 

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'প্রিয় সভাপতি, প্রিয় কাজী, প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমি প্রথমে বলতে চাই, আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে সম্বোধন করতে পেরে ভীষণ আনন্দিত আমি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং এটি নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের জন্য আমি সকল প্রার্থীকে শুভ কামনা জানাতে চাই।'

উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। ইনফান্তিনো বলেন, 'এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমি শারীরিকভাবে আপনাদের সঙ্গে সেখানে থাকতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমার মন সেখানে পড়ে রয়েছে।'

'কোভিড-১৯ এর কারণে আমাদের ও বিশ্বজুড়ে সকলের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আমাদের মাঝে দূরত্ব থাকলেও এই মুহূর্তে আমরা সকলেই একত্রে আছি এবং এই মুহূর্তে ফুটবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এর মূল লক্ষ্য হলো সকলকে একত্রিত করা।' যোগ করেন তিনি।

এবারও সভাপতি পদে লড়ছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন গত ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সাবেক এই তারকা ফুটবলার। 

সভাপতি পদে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়। শেখ মোহাম্মদ আসলাম-মহিউদ্দিন মহির নেতৃত্বে গড়া সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন তিনি। 

সারা দেশ থেকে আসা ১৩৯ জন কাউন্সিলর ভোট দেবেন। সভাপতি পদটি ছাড়া এই নির্বাচনে আছে আরও ২০টি পদ। ২১ পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন। 

Related Topics

টপ নিউজ

ফিফা সভাপতি / জিয়ানি ইনফান্তিনো / বাফুফে নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
  • ২০২৬ বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানালেন ফিফা সভাপতি
  • পেলের কফিনের সামনে সেলফি তুলে সমালোচনার শিকার ফিফা সভাপতি

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net