Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 06:20 pm
Last modified: 10 November, 2024, 01:58 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরে ব্যাটিং করেন মুশফিক। দলের মহাবিপর্যয়ে ৩ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে, তার আউটের ধরন নিয়েও ওঠে প্রশ্ন।  
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 06:20 pm
Last modified: 10 November, 2024, 01:58 pm

ব্যাটিং ব্যর্থতা যেন অমোঘ নিয়তি হয়ে উঠেছে, বাংলাদেশ পার করছে দুঃস্বপ্নের এক অধ্যায়। ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি আফগানিস্তানের বিপক্ষে যেভাবে হেরেছে, সেটাকে অবিশ্বাস্যও বলা যায়। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে আফগানদের বিপক্ষে ৯২ রানে হারে তারা। 

এমন ম্যাচের পর দুঃসংবাদও শুনতে হলো বাংলাদেশকে, আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। বাকি দুই ম্যাচে তার খেলা হবে না, বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের খেলা নিয়ে শঙ্কা ছিল, আজ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিসিবি। 

আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান মুশফিকুর। এক্স-রে করে তার আঙুলে চিড় পাওয়া গেছে। বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে কিপিং করার সময় মুশফিকুরের বাঁ হাতের তর্জনীর সামনের ভাগে চোট লেগেছে।'

'ম্যাচ শেষে এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ হাতের তর্জনীর ডি.আই.পি (ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল) জয়েন্টের কাছে চিড় আছে। তিনি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে আছেন। অর্থাৎ, সার্জারি ছাড়াই চিকিৎসা চলছে। এ কারণে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে তাকে দলে পাওয়া যাবে না। তার বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সুস্থ হওয়ার সময় সম্পর্কে পরবর্তী আপডেট দেওয়া হবে।' বলেন তিনি। 

আফগানিস্তানের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশফিক। তখনই প্রশ্ন ওঠে, এতো পরে কেন ব্যাটিংয়ে নেমেছেন তিনি। কারণ, ১২০ রানে শুরু হওয়া উইকেট বৃষ্টি থামাতে ঢাল হতে পারতেন মুশফিক। কিন্তু তার আগে ব্যাটিংয়ে যান মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ। পরে জানা যায়, চোট পাওয়ায় প্রাথমিক শুশ্রূষার পর ব্যথা কমার জন্য সময় নেন মুশফিক। 

৯ বছর পর ওয়ানডেতে সাত নম্বরে ব্যাটিং করলেন তিনি। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে এই পজিশনে ব্যাটিং করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। দীর্ঘ ক্যারিয়ারে ৫০ ওভারের ম্যাচে বেশিরভাগ সময় চার-পাঁচে ব্যাটিং করেছেন মুশফিক। গত দেড় বছরে তিনি বেশিরভাগ সময় ছয় নম্বরে নেমেছেন। কাল সাত নম্বরে নেমে ভালো অভিজ্ঞতা হয়নি মুশফিকের। দলের মহাবিপর্যয়ে ৩ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে, তার আউটের ধরন নিয়েও ওঠে প্রশ্ন।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ ক্রিকেট দল / ইনজুরি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net