Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড

আন্তর্জাতিক

সিএনএন
07 November, 2024, 03:15 pm
Last modified: 07 November, 2024, 03:19 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক
  • পুনরায় চালুর সরকারি উদ্যোগ উপেক্ষা করে বেক্সিমকোর ৬ কারখানা নিলামে তুলছে জনতা ব্যাংক

নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড

তিনি তার বন্ধুর উদ্দেশ্যে এই বার্তাটি লিখেছিলেন।
সিএনএন
07 November, 2024, 03:15 pm
Last modified: 07 November, 2024, 03:19 pm
ছবি: হেনরি অলড্রিজ অ্যান্ড সন লিমিটেড

টাইটানিকের এক যাত্রীর লেখা পোস্টকার্ড নিলামে উঠতে যাচ্ছে। জাহাজ ডুবে যাওয়ার তিনদিন আগে এই পোস্টকার্ডটি লেখা হয়েছিল। নিলামে পোস্টকার্ডটির দাম হতে পারে ১৩ হাজার ডলার।

ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড উইলিয়াম স্মিথ তার বন্ধু অলিভ ডাকিনের উদ্দেশ্যে এই বার্তাটি লিখেছিলেন। টাইটানিকে ডুবে মৃত্যুবরণ করা ১,৫০০ যাত্রীর মধ্যে স্মিথ ছিলেন একজন। 

স্মিথ তার এই বার্তায় লিখেছিলেন, "কুইনস্টাউনে ভালো সময় কাটালাম। এখন ছুটছি তারার দেশের উদ্দেশ্যে।" শেষের দিকে তিনি লেখেন, "আশা করি, তোমরা সবাই ভালো আছো। আন্তরিক শুভেচ্ছা, আর ডব্লিউ এস।"

হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামে যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু অলড্রিজ জানিয়েছেন, স্মিথ ছিলেন একজন চা ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রে তার বিভিন্ন ব্যবসায়িক যোগাযোগ ছিল। তিনি তার পরিবারের বন্ধু মিসেস নিকোলসের সাথে টাইটানিকে যাত্রা করছিলেন। 

অলড্রিজ আরও জানান, "এটি খুবই শক্তিশালী এবং আবেগপ্রবণ একটি বস্তু, কারণ এটি মিস্টার স্মিথের শেষ লেখা জিনিসগুলোর মধ্যে একটি।" পোস্টকার্ডটি কুইনস্টাউনের নিকটবর্তী আয়ারল্যান্ডের কর্ক শহর থেকে পাঠানো হয়েছিল, যা এটিকে আরও বিশেষ করে তুলেছে।

আশা করা হচ্ছে, এই পোস্টকার্ডটি ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য 'টাইটানিক, হোয়াইট স্টার এবং পরিবহন স্মারক' নিলামে ১০ হাজার পাউন্ড (প্রায় ১২ হাজার ৯০০ ডলার) পর্যন্ত মূল্য পেতে পারে।

Related Topics

টপ নিউজ

টাইটানিক / পোস্টকার্ড / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক
  • পুনরায় চালুর সরকারি উদ্যোগ উপেক্ষা করে বেক্সিমকোর ৬ কারখানা নিলামে তুলছে জনতা ব্যাংক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net