Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
নিলামে উঠছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল 

আন্তর্জাতিক

সিএনএন
05 November, 2024, 01:10 pm
Last modified: 05 November, 2024, 01:36 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

নিলামে উঠছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল 

ওয়াশিংটনের ধূসর কিছু চুল একটি লকেটের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল। আর লকেটটি দেওয়া হয়েছিল পারিবারিক এক বন্ধুকে।
সিএনএন
05 November, 2024, 01:10 pm
Last modified: 05 November, 2024, 01:36 pm
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। ছবি: হেরিটেজ আর্ট/সিএনএন

পুরো বিশ্ব যখন আজ (৫ নভেম্বর) মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে, ঠিক তখনই মাসের শেষ দিকে এক বিশেষ ধরনের নিলামের আয়োজনের কথা জানাল নিউইয়র্ক-ভিত্তিক গার্নসি'স অকশন হাউজ (নিলাম ঘর)। 

এই নিলামে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল থেকে শুরু করে আরেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কফিনে ব্যবহার করা মার্কিন পতাকা পর্যন্ত বিক্রির জন্য আনা হয়েছে।

গার্নসি'স অকশন হাউজের প্রেসিডেন্ট আর্লান এটিঙ্গার বলেন, "আমরা আমেরিকান ইতিহাসের সাথে যুক্ত সবচেয়ে ঐতিহাসিক বস্তুগুলোর জন্য এই নিলাম পরিচালনা করছি— যে জিনিসগুলো আগে কখনো বিক্রির জন্য আসেনি ৷"

বস্তুগুলোর মধ্যে সবচেয়ে কৌতূহলোদ্দীপক আইটেমটি হলো জর্জ ওয়াশিংটনের চুল। ১৭৯৯ সালে মারা যাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্টের একগুচ্ছ ধূসর চুল একটি লকেটের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। আর এই লকেটটি দেওয়া হয়েছিল পারিবারিক এক বন্ধুকে; প্রজন্মের পর প্রজন্ম ধরে চুলগুলো সংরক্ষণের পর অবশেষে নিলামে উঠছে।

জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল- যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩০,০০০-৪০,০০০ মার্কিন ড্লার। ছবি: গার্নসি’স অকশন হাউজ

যুক্তরাষ্ট্রের আরেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মারা যান ১৮৬৫ সালে। তাকে সমাহিত করা হয় ইলিনয় রাজ্যের স্প্রিংফিল্ডে। তার মরদেহ ওয়াশিংটন ডিসি থেকে স্প্রিংফিল্ডে নিয়ে যাওয়ার সময় কফিনে যে মার্কিন পতাকা টানানো হয়েছিল, সেটিও তোলা হচ্ছে এই নিলামে।

নিলাম ঘরের প্রেসিডেন্ট এটিঙ্গার আরও জানান— নিলামে তোলা এসব দুর্লভ বস্তুর আনুমানিক দাম ধরা হয়েছে ৮ লাখ থেকে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার; যদিও এ ধরনের দুর্লভ জিনিসের মূল্য নির্ধারণ করা কঠিন।

আগামী ২২ নভেম্বর অনলাইন মাধ্যমে নিলামের বিক্রি পরিচালিত হবে এবং নিউইয়র্কের আরাডার গ্যালারিতে এগুলোর প্রিভিউ দেখা যাবে।

এটিঙ্গার জানান, "আমরা জানি না নির্বাচনে কী ঘটতে চলেছে, তবে উভয়ভাবেই (নির্বাচন ও নিলাম) এই মুহূর্তে প্রেসিডেন্সি অফিস এবং আমেরিকার ইতিহাসের ওপর দুর্দান্ত ফোকাস রয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

জর্জ ওয়াশিংটন / যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net