Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
বানর শেক্সপিয়ার টাইপ করার আগে পৃথিবীরই মৃত্যু ঘটে যাবে: গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
01 November, 2024, 02:45 pm
Last modified: 02 November, 2024, 04:08 pm

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

বানর শেক্সপিয়ার টাইপ করার আগে পৃথিবীরই মৃত্যু ঘটে যাবে: গবেষণা

একটি বানরের পক্ষে শেক্সপিয়ারের নাটক, কবিতা এবং সনেট পুরোপুরি টাইপ করে ফেলা অসম্ভব নয় বটে, তবে এর জন্য যে সময়ের প্রয়োজন, তা আমাদের মহাবিশ্বের সম্ভাব্য আয়ুর চেয়েও দীর্ঘ।
টিবিএস ডেস্ক
01 November, 2024, 02:45 pm
Last modified: 02 November, 2024, 04:08 pm
ছবি: রয়টার্স

একটি পুরোনো তত্ত্ব বলে, একটি বানর যদি অসীম সময় ধরে একটি টাইপরাইটারে বিচ্ছিন্নভাবে টাইপ করতে থাকে তাহলে এটি শেক্সপিয়ারের পুরো সাহিত্যকর্ম লিখে ফেলতে পারবে। 

এক্ষেত্রে বানরকে কেবল একটি প্রতীক হিসেবে ধরা হয়েছে। অসীম সময় ধরে এলোমেলোভাবে অক্ষর টাইপ করতে পারে এমন যেকোনো কিছু—যেমন কোনো কম্পিউটার প্রোগ্রাম, অথবা চোখ বন্ধ করে এলোমেলোভাবে কী-বোর্ড চাপা কোনো ব্যক্তিও এখানে বানরের পরিবর্তে কল্পনা করা যেতে পারে।

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার দুই গণিতবিদ, স্টিফেন উডকক ও জে ফ্যালেটা, এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের গবেষণায় বলা হয়েছে, একটি বানরের পক্ষে শেক্সপিয়ারের নাটক, কবিতা এবং সনেট পুরোপুরি টাইপ করে ফেলা অসম্ভব নয় বটে, তবে এর জন্য যে সময়ের প্রয়োজন, তা আমাদের মহাবিশ্বের সম্ভাব্য আয়ুর চেয়েও দীর্ঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। 

গবেষকদ্বয় বলছেন, এই তত্ত্বটি গাণিতিক দৃষ্টিকোণ থেকে সত্য হলেও বাস্তবে 'মিথ্যা' এবং 'বিভ্রান্তিকর'। কারণ অসীম সময়ের ধারণাটি আমাদের মহাবিশ্বের প্রেক্ষাপটে প্রযোজ্য নয়।

গবেষকরা শুধু একটি বানরের ওপরই নির্ভর করেননি; বরং বর্তমানে পৃথিবীতে থাকা ২ লাখের মতো শিম্পাঞ্জি যদি একসঙ্গে কাজেও লাগানো হয়, তবুও তারা শেক্সপিয়ারের সাহিত্যকর্মের কিছুটা অংশও টাইপ করতে পারবে না। 

গবেষণায় দেখা গেছে, এমনকি যদি প্রতিটি শিম্পাঞ্জি প্রতি সেকেন্ডে একটি করে বাটন টেপার গতিতে লেখালেখি করতে থাকে এবং মহাবিশ্বের শেষ পর্যন্ত এই কাজ চালিয়ে যায়, তবু তারা শেক্সপিয়ারের রচনা পুরোপুরি টাইপ করতে পারবে না।

গবেষণার ফলাফলে দেখা গেছে, একটি শিম্পাঞ্জির জীবনকালে কলার ইংরেজি শব্দ 'ব্যানানাস' টাইপ করার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। আর এলোমেলোভাবে 'আই চিম্প, দেয়ারফোর আই অ্যাম' এই বাক্যটি টাইপ করার সম্ভাবনা প্রায় এক কোটির ওপর একশ' বিলিয়ন বিলিয়ন ভাগে একভাগ মাত্র।

গবেষণাটি আরও বলছে, টাইপিং স্পিড বাড়ালেও বা শিম্পাঞ্জির সংখ্যা বাড়ালেও কোনো অর্থপূর্ণ সাহিত্য রচনার ক্ষেত্রে বানরের এই শ্রম কখনো কার্যকর হবে না।

গবেষণার এই হিসাবটি মহাবিশ্বের 'হিট ডেথ থিওরি' তথা মহাবিশ্বের ক্রমশ ঠান্ডা এবং স্থির হওয়ার ধারণার ওপর ভিত্তি করে করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে।

সহযোগী অধ্যাপক উডকক বলেন, 'এই গবেষণা প্রমাণ করে যে অসীম সম্পদের ধারণা ব্যবহার করে প্রাপ্ত ফলাফল বাস্তবের সীমাবদ্ধতার সাথে মেলে না। তাই এই তত্ত্বটি একটি বিভ্রান্তিকর ধারণা'। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

বানর / গবেষণা / উইলিয়াম শেক্সপিয়ার / টাইপরাইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net