Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
চট্টগ্রাম বন্দর দিয়ে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
29 September, 2020, 06:20 pm
Last modified: 29 September, 2020, 07:07 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে হংকংয়ের জাহাজ
  • ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২ জাহাজ
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বন্দর দিয়ে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু 

দেশের ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জের হামিদউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, সমুদ্রপথে মিয়ানমার থেকে আমদানি হওয়া পেঁয়াজের একটি কন্টেইনার খাতুনগঞ্জে এসেছে। এসব পেঁয়াজ পাইকারীহারে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সমুদ্রপথে পেঁয়াজ আমদানির পরিমাণ আরো বাড়লে পেঁয়াজের দাম কমতে শুরু করবে।  
টিবিএস রিপোর্ট 
29 September, 2020, 06:20 pm
Last modified: 29 September, 2020, 07:07 pm
ছবি: আইস্টক

বাংলাদেশে সড়কপথে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর, সমুদ্রপথে মিয়ানমার থেকে আসা পেঁয়াজের প্রথম চালান খালাস করেছে চট্টগ্রামের আমদানিকারক কায়েল স্টোর। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শুল্কায়ন শেষে দুটি কন্টেইনারে ৫৪ মেট্রিক টন পেঁয়াজের চালান চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেয় প্রতিষ্ঠানটি। 

এদিকে পাকিস্তান থেকে আসা ৪ কন্টেইনারভর্তি ১১৬ মেট্রিন টন পেঁয়াজের চালানও খালাসের অপেক্ষায় আছে। এসব চালান বাজারে আসলে পেঁয়াজের দাম আরো কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
 
চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের (প্ল্যান্ট কোয়ারেন্টাইন) উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার (২৮ সেপ্টেম্বর) মায়ানমার থেকে আসা ৫৪ মেট্রিক টন পেঁয়াজ খালাসের ছাড়পত্র ইস্যু করেছি। চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া পেঁয়াজের এটি প্রথম চালান। এছাড়া মঙ্গলবার পাকিস্তান থেকে আসা ১১৬ মে. টন পেঁয়াজ খালাসের ছাড়পত্র দেওয়া হয়েছে গ্রিন ট্রেড নামে একটি প্রতিষ্ঠানকে। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি শাখার সংশ্লিষ্ট একজন সহকারী রাজস্ব কর্মকর্তা বলেন, মায়ানমার থেকে আসা দুই কন্টেইনার পেঁয়াজ শুল্কায়নের জন্য গত ২৬ সেপ্টেম্বর 'বিল অব এন্ট্রি' দাখিল করা হয়। ২৮ সেপ্টেম্বর শুল্কায়ন শেষে আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর থেকে চালানটি খালাস নেন। 

পাকিস্তান থেকে আসা পেঁয়াজের চালান খালাসের দায়িত্বে থাকা সিএন্ডএফ এজেন্ট এস হুসাইন এন্ড কোং এর সত্ত্বাধিকারী মো: সাজ্জাদ হুসাইন বলেন, তিন দিন আগে পাকিস্তান থেকে আসা চারটি কন্টেইনার ভর্তি ১১৬ মে. টন পেঁয়াজ খালাস নিতে আমরা মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিলের প্রস্তুতি নিচ্ছি। 

দেশের ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জের হামিদউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, সমুদ্রপথে মিয়ানমার থেকে আমদানি হওয়া পেঁয়াজের একটি কন্টেইনার খাতুনগঞ্জে এসেছে। এসব পেঁয়াজ পাইকারীহারে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সমুদ্রপথে পেঁয়াজ আমদানির পরিমাণ আরো বাড়লে পেঁয়াজের দাম কমতে শুরু করবে।  

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭০টি প্রতিষ্ঠান চীন, মায়ানমার, পাকিস্তান, মিশর, তুরষ্ক, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ইউক্রেন, সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত থেকে সমুদ্রপথে এক লাখ ৪৫ হাজার ৪৫ মে. টন পেঁয়াজ আমদানির অমদানির অনুমতি নিয়েছে। এর মধ্যে দুটি চালানে ১৭০ মে. টন পেঁয়াজ খালাসের ছাড়পত্র দেওয়া হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

পেঁয়াজ আমদানি / চট্টগ্রাম বন্দর / মিয়ানমার / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে হংকংয়ের জাহাজ
  • ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২ জাহাজ
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net