Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চাল আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্কও পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2024, 05:55 pm
Last modified: 29 October, 2024, 06:03 pm

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • আমনের বাম্পার ফলন: পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমেনি চালের দাম
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চাল আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্কও পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ

অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে চালের আমদানিতে শুল্ক নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি প্রত্যাহার করা যেতে পারে বলে সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
টিবিএস রিপোর্ট
29 October, 2024, 05:55 pm
Last modified: 29 October, 2024, 06:03 pm
ছবি: নূর এ আলম/টিবিএস/ফাইল

বিশ্ববাজারে চালের উচ্চমূল্যের কারণে আমদানি সহজ করতে চালের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক সম্পূর্ণভাবে তুলে নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে চালের দাম বিশ্লেষণ করে মঙ্গলবার (২৯ অক্টোবর) কমিশন এনবিআরকে এ সুপারিশসহ একটি চিঠি দিয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর দেখা ওই চিঠিতে বলা হয়েছে, চালের ঘাটতি মোকাবিলায় সরকার ২০ অক্টোবর আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে।

তবে শুল্ক কমানোর পরও থাইল্যান্ড ও ভারত থেকে আমদানি করা চালের খরচ এখনো বেশি। এ দুই দেশ থেকে আমদানি করলে স্থানীয় বাজারে প্রতি কেজি চালের দাম পড়বে যথাক্রমে ৯২–৯৫ টাকা ও ৭৫–৭৮ টাকা।

কমিশনের মতে, আমদানি বাড়ানোর জন্য এবং ব্যবসায়ীদের [আমদানিতে] উৎসাহিত করতে এ শুল্ক পুরোপুরি তুলে নেওয়া প্রয়োজন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বন্যার কারণে দেশীয় চাল উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। এ অবস্থায় অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি প্রত্যাহার করা যেতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে কমিশন জানিয়েছে, ১৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত ও উজানের ঢলে আট লাখ ৩৯ হাজার মেট্রিক টন ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গত বছরের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য বেড়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বাজারে সরু চালের দাম ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, মাঝারি মানের সরু চালের দাম ৯ দশমিক ৩৫ শতাংশ এবং মোটা চালের দাম ৭ শতাংশ বেড়েছে।

রয়টার্স-এর তথ্য অনুসারে, গত এক মাসে আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ডের চালের দাম ৩.৭১–৪.১৫ শতাংশ কমলেও এ চাল প্রতি মেট্রিক টন এখনো ৫৪৫–৫৫৪ ডলারে বিক্রি হচ্ছে। এদিকে ভারতীয় চাল কিছুটা সস্তা হলেও প্রতি মেট্রিক টন ৪৫০–৪৭০ ডলারে (এফওবি মূল্য) বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চমূল্যের কারণে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে চাল আমদানি করা হলে এর দাম স্থানীয় বাজারের চেয়ে বেশি পড়বে।

Related Topics

টপ নিউজ

চাল আমদানিতে শুল্ক / চাল আমদানি / চালের দাম / ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন / চাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • আমনের বাম্পার ফলন: পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমেনি চালের দাম
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net