Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
পাকিস্তানে সংরক্ষণ হবে রাজ কাপুর-দিলীপ কুমারের পৈতৃক নিবাস

বিনোদন

টিবিএস ডেস্ক
29 September, 2020, 09:25 am
Last modified: 29 September, 2020, 10:05 am

Related News

  • পর্দায় প্রাণবন্ত, পর্দার আড়ালে নিঃসঙ্গ: প্রেম, অর্থ, উন্মাদনা ও খ্যাতির জগতে কিশোর কুমার
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • শতবর্ষে রাজকাপুর: ‘ভারতীয় সিনেমার সর্বকালের সেরা শোম্যান’
  • দেবদাসে অভিনয়ের পর ১ বছর 'মানসিক চিকিৎসা' নিয়েছিলেন দিলীপ কুমার; জানালেন শাহরুখ
  • তাকে বলা হয় ‘ভারতের ভেনাস’, ফিরিয়েছিলেন হলিউডের সিনেমা, শুটিংয়ে রক্তবমি হতো…

পাকিস্তানে সংরক্ষণ হবে রাজ কাপুর-দিলীপ কুমারের পৈতৃক নিবাস

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হবার সময় দুই শিল্পী ভারতে চলে আসেন, হিন্দি চলচ্চিত্রে অভিনয়ে মন কেড়েছেন। বাড়ি দু’টি কিনে নিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রাদেশিক সরকার। বাড়ি দুটিতে স্মারক ভবন তৈরি করা হবে।  
টিবিএস ডেস্ক
29 September, 2020, 09:25 am
Last modified: 29 September, 2020, 10:05 am
রাজ কাপুর ও দিলীপ কুমার।

ভারতীয় চলচ্চিত্র জগতের উজ্জ্বল দুই নক্ষত্র রাজ কাপুর এবং দিলীপ কুমার। দুজনের পৈতৃক নিবাস পাকিস্তানের পেশোয়ারে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হবার সময় দুই শিল্পী ভারতে চলে এসে হিন্দি চলচ্চিত্রে অভিনয়ে মন কেড়েছেন। বাড়ি দু'টি কিনে নিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রাদেশিক সরকার। বাড়ি দুটিতে স্মারক ভবন তৈরি করা হবে।  

পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকায় বাড়ি দুটি অবস্থিত। ভগ্নপ্রায় দালানদুটি বিপজ্জনক ভবন বলে ভেঙে ফেলতে চায় পৌরসভা। দিলীপ কুমারের পারিবারিক বাড়িটির অবস্থা বেশি খারাপ। ২০১৪ সালে বাড়িটিকে জাতীয় ঐতিহ্যবাহী ভবন বলে ঘোষণা করেছিল নওয়াজ শরীফ সরকার। কিন্তু তার পরেও বিপদ কাটেনি। বাড়িটির দখলদারেরা প্রোমোটারের সঙ্গে মিলে সেটি ভেঙে ফেলে সেখানে নতুন অট্টালিকা তুলতে চান। পুরাতত্ত্ব বিভাগ এখন সেটি সংরক্ষণে উদ্যোগী হওয়ায় তারা ক্ষতিপূরণ চাইছেন।

সরকারের পুরাতত্ব বিভাগের উপরে দায়িত্ব পড়েছে জীর্ণ বাড়ি দুটি সংরক্ষণের। এ জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করা হয়েছে। পুরাতত্ব বিভাগের এক কর্মকর্তাকে বাড়ি দু'টির অবস্থা দেখে এসে রিপোর্ট দিতে বলা হয়েছে।

কাপুর নিবাস

দিলীপ কুমারের পারিবারিক বাড়ি থেকে অল্প দূরেই কাপুর নিবাস। ১৯১৮ থেকে ১৯২২-এর মধ্যে তৈরি এই বাড়িতেই জন্ম রাজ কাপুরের। মৃত্যুর আগে ঋষি কাপুর পাকিস্তান সরকারকে চিঠি দিয়ে বাড়িটি সংস্কার করে জাদুঘর তৈরির প্রস্তাব দেন। পাক সরকার তা গ্রহণ করেছে।

বাড়ির বর্তমান মালিক আলি কাদের জানিয়েছেন, কাপুর নিবাস ভেঙে ফেলার কোনও ইচ্ছা তার নেই। কিন্তু বাড়িটি পেশোয়ারের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় তার দাম অনেক। সরকার চাইলে তিনি বাড়িটি বিক্রি করে দিতে তৈরি। তবে তার বিনময়ে ২০০ কোটি টাকা দাম চান তিনি।

পাকিস্তান সরকার অবশ্য জানিয়েছে, বাড়ি দু'টির মালিকের সঙ্গে তারা আলোচনায় বসবেন। সিদ্ধান্ত যখন হয়েছে, সেই অনুসারেই এগোনো হবে।

Related Topics

টপ নিউজ

রাজ কাপুর / দিলীপ কুমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • পর্দায় প্রাণবন্ত, পর্দার আড়ালে নিঃসঙ্গ: প্রেম, অর্থ, উন্মাদনা ও খ্যাতির জগতে কিশোর কুমার
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • শতবর্ষে রাজকাপুর: ‘ভারতীয় সিনেমার সর্বকালের সেরা শোম্যান’
  • দেবদাসে অভিনয়ের পর ১ বছর 'মানসিক চিকিৎসা' নিয়েছিলেন দিলীপ কুমার; জানালেন শাহরুখ
  • তাকে বলা হয় ‘ভারতের ভেনাস’, ফিরিয়েছিলেন হলিউডের সিনেমা, শুটিংয়ে রক্তবমি হতো…

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net