Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
সার্বক্ষণিক মনিটরিং না হলে ফের ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা

বাংলাদেশ

ইউএনবি
28 September, 2020, 12:00 pm
Last modified: 28 September, 2020, 12:21 pm

Related News

  • সাইবার হামলায় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • সাইবার হামলায় শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • হাসিনার মামলার যুক্তিতর্ক চলাকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
  • গাজামুখী নৌবহরে ইসরায়েলি নৌযানের ‘হুমকি’, সাইবার হামলার অভিযোগ
  • ব্যাংকগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: কেন্দ্রীয় ব্যাংক

সার্বক্ষণিক মনিটরিং না হলে ফের ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা

দেশীয় হ্যাকারদের বিভিন্ন ধরনের অবৈধ ও আইন বিরোধী কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তানভীর হাসান জোহা বলেন, ‘শুধু বিদেশি নয়, দেশীয় হ্যাকারদেরও আইনের আওতায় এনে ব্যবস্থা না নিলে তারাও আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।’
ইউএনবি
28 September, 2020, 12:00 pm
Last modified: 28 September, 2020, 12:21 pm

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ব্যাংকসমূহ তাদের সাইবার নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং না করলে অচিরেই আবারও সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক ও বিশ্লেষক তানভীর হাসান জোহা।

রোববার ইকোনোমিক্স রিপোর্টার ফোরামে (ইআরএফ) অনুষ্ঠিত 'এটিএম হ্যাকিংয়ের নেপথ্যে' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা জানান।

বহুজাতিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ব্যাকডোর প্রাইভেট লিমিটেড এই আলোচনা সভার আয়োজন করে।

জোহা বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের পর নেটওয়ার্ক সুরক্ষাকল্পে দক্ষ জনবল আর কাঠামো তৈরির জন্য সরকার একাধিকবার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনা প্রতিপালন না করায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক একাধিক সার্কুলার জারি করে বিষয়টি সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের মনে করিয়ে দেয়।

তানভীর বলেন, 'আর্থিক লেনদেন সুরক্ষা করতে হলে ব্যাংকগুলোর সিস্টেমকে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে হবে। আর এ জন্য প্রয়োজন সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি)।'

দেশীয় হ্যাকারদের বিভিন্ন ধরনের অবৈধ ও আইন বিরোধী কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তানভীর হাসান জোহা বলেন, 'শুধু বিদেশি নয়, দেশীয় হ্যাকারদেরও আইনের আওতায় এনে ব্যবস্থা না নিলে তারাও আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আবুল কালাম আজাদ বলেন, 'বিশ্বে অনেক দেশ যখন ক্যাশবিহীন লেনদেনে চলে যাচ্ছে তখন বিগল বয়েজের তৈরি এক ম্যালওয়ারের কারণে আমরা এটিএম বুথ বন্ধ করে লেনদেন সীমিত করছি এবং গ্রাহকদের এক রকম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছি। এটি কোনোভাবেই কাম্য নয়।'

বর্তমানে ব্যাংকগুলোর সিস্টেম কতটুকু নিরাপদ, তা ম্যালওয়ারের অনুপ্রবেশ এবং হ্যাকিং ঠেকাতে সক্ষম কিনা, দুর্বলতাগুলো কোথায় এবং কীভাবে অনলাইন ব্যাংকিং নিরাপদ করা যায়-এসব বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে ব্যাংকগুলোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলে তিনি মনে করেন।

Related Topics

টপ নিউজ

সাইবার হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সাইবার হামলায় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • সাইবার হামলায় শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • হাসিনার মামলার যুক্তিতর্ক চলাকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
  • গাজামুখী নৌবহরে ইসরায়েলি নৌযানের ‘হুমকি’, সাইবার হামলার অভিযোগ
  • ব্যাংকগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net