Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
ডিম আসছে কম শুল্কে, বাজারে দাম কমার প্রত্যাশা

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
22 October, 2024, 10:05 pm
Last modified: 26 October, 2024, 01:51 pm

Related News

  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু

ডিম আসছে কম শুল্কে, বাজারে দাম কমার প্রত্যাশা

এ সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
যশোর প্রতিনিধি
22 October, 2024, 10:05 pm
Last modified: 26 October, 2024, 01:51 pm
ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র ৫ শতাংশ শুল্কে আমদানি করা ভারতীয় ডিম দেশে আসতে শুরু করেছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির বলেন, 'শুল্ক কর্তৃপক্ষ ২১ অক্টোবর থেকে বন্দরে মাত্র ৫ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে আমদানি করা ডিমের চালান খালাস করতে শুরু করেছে। আগে ডিম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ছিল।'

তিনি আরও বলেন, 'আমদানিকারকেরা দুদিন পর বন্দর থেকে ডিম নিয়েছেন। এ প্রক্রিয়ায় আমদানিকারকদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।'

ক্রমবর্ধমান দাম মোকাবিলায় সরকার সম্প্রতি ডিমের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। এতে পাইকারি পর্যায়ে প্রতিটি ডিম ৯ টাকায় বিক্রি করা যাবে বলে আশা করা হচ্ছে। এ সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, হাইড্রোল্যান্ড সলিউশনের আমদানি করা দুই লাখ ৩২ হাজার ডিম সোমবার (২১ অক্টোবর) বন্দর থেকে খালাস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগে আমদানিকারকদের প্রতি ডিমের আমদানি শুল্ক দিতে হতো ১ টাকা ৮৩ পয়সা, এখন তা কমে হয়েছে ৭৬ পয়সা।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইকরামুল হাসান সজিব বলেন, 'সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিতে দুদিন বেশি সময় লেগেছে। আজ চালানটি ৫ শতাংশ শুল্কে খালাস নিয়েছি। এখন দাম আগের চেয়ে কমবে। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা রয়েছে।'

কাস্টমস সূত্র জানায়, ৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে একটি প্রতিষ্ঠান প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে। সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলেও সব প্রতিষ্ঠান এখনও আমদানি করেনি।

Related Topics

টপ নিউজ

ডিম আমদানি / ডিমের দাম / ডিম / আমদানি শুল্ক / বেনাপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net