Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
যে বাড়িতে হামাস নেতাকে হত্যা করা হয়েছে, বাড়িটি তার: দাবি বাস্তুচ্যুত এক ফিলিস্তিনির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 October, 2024, 02:55 pm
Last modified: 20 October, 2024, 05:56 pm

Related News

  • জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী দুই দিনের রিমান্ডে
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি
  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা: ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন

যে বাড়িতে হামাস নেতাকে হত্যা করা হয়েছে, বাড়িটি তার: দাবি বাস্তুচ্যুত এক ফিলিস্তিনির

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার আগে করা ড্রোন ফুটেজে নিজের বাড়ি দেখে ‘স্তম্ভিত’ এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশরাহ আবু তোহা। তিনি জানান, গাজার দক্ষিণে রাফাহ এলাকার ইবনে সিনা রোডেই ছিল তার বাড়িটি।
টিবিএস ডেস্ক
20 October, 2024, 02:55 pm
Last modified: 20 October, 2024, 05:56 pm
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে গত বৃধবার হত্যা করে ইসরায়েল। ছবি: গেটি ইমেজ।

বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি দাবি করেছেন, যে বাড়িটিতে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে, সেটি তার। গত মে মাসে তিনি বাড়িটি থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এর আগে ১৫ বছর তিনি বাড়িটিতে থেকেছেন। সম্প্রতি আশরাফ আবু তোহা নামে ওই ব্যক্তি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আশরাহ আবু তোহা ইসরায়েলের করা ড্রোন ফুটেজে বাড়িটি দেখে 'স্তম্ভিত' হয়েছেন। তিনি ড্রোন ফুটেজের ওই ধ্বংস প্রাপ্ত বাড়িটিকে নিজের বাড়ি বলে চিহ্নিত করেন। তার বাড়িটি গাজার দক্ষিণে রাফাহ এলাকার ইবনে সিনা রোডে ছিল।

৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার গত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। তার মৃত্যুর প্রমাণ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইয়াহিয়া সিনওয়ার আংশিক ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িতে ছিলেন এবং সেখানে তাকে হত্যা করা হয়।

ইসরায়েলের ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজে ইয়াহিয়া সিনওয়ার। ছবি: নিউইয়র্ক টাইমস।

নিজেকে বাড়িটির মালিক দাবি করা আবু তোহা বিবিসি আরবের 'গাজা লাইফলাইন'-কে বলেন, গত ৬ মে তিনি রাফাহ থেকে খান ইউনিসে চলে যান। সেসময় হামাসের বিরুদ্ধে অভিযান শুরুর উদ্দেশ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। সেসময় বাড়ি ছেড়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ পাননি বলে জানান আবু তোহা। 

আবু তোহা জানান, তার মেয়ে প্রথম তাকে সেই ভিডিও ফুটেজ দেখান। প্রথমে তিনি বিশ্বাস করেননি। কিন্তু পরে তার ভাই নিশ্চিত করেন, সেটি সত্যিই তাদের বাড়ি ছিল। আবু তোহা বলেন, "বাড়িটি আমার, আমি ছবিগুলো দেখলাম এবং স্তম্ভিত হয়ে গেলাম।"

সিনওয়ারের বিষয়ে তিনি বলেন, তিনি জানতেন না কেন বা কীভাবে সিনওয়ার সেখানে ছিলেন। তিনি আরও বলেন, "আমরা বা আমার ভাই এবং আমার সন্তানরা কেউই কখনও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি।"

বিবিসি নিশ্চিত করে জানিয়েছে, আবু তোহা তার বাড়ির যে-সব ছবি সরবরাহ করেছেন, সেগুলোর সঙ্গে ভিডিও ফুটেজের বাড়ির মিল রয়েছে। বিবিসি-এর ভেরিফাইড ফুটেজে দেখানো হয়, বাড়ির জানালার খিলান, দরজার বাহ্যিক অলংকরণ, শেলফ এবং আরামকেদারাগুলো আবু তোহার দেওয়া ছবির সঙ্গে মিলে যায়।

তবে আবু তোহা যে বাড়িটির মালিক তা বিবিসি এখন নিশ্চিত হতে পারেনি।

আশরাফ আবু তোহার সরবরাহ করা তার বাড়ির ছবি।

সিনওয়ারের মৃত্যুর আগে করা ড্রোন ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করেছে বিবিসি। সেখানে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে বিদ্যমান কয়েকটি আংশিক ধ্বংসপ্রাপ্ত বাড়ির একটিতে ছিলেন সিনওয়ার। 

গত মে-তে রাফাহতে চালানো ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছিল আন্তর্জাতিক মহল। জাতিসংঘের তথ্য মতে, এই হামলায় প্রায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি সেদিন বাস্তুচ্যুত হয়েছিল। 

তাছাড়া অনেক মানুষকে দ্বিতীয় বা তৃতীয়বারের মতো তাদের বাড়িঘর ছাড়তে হয়েছিল। কারণ হিসেবে দেখা যায়, তাদের অনেকে গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হয়ে রাফাহ ও তার আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছিল।

ভিডিও ফুটেজের সেই বাড়িটি থেকে সিনওয়ারের মরদেহ সরিয়ে নেওয়ার ছবি। ছবি: আইডিএফ।

আবু তোহা জানান, তিনি নিজেই তার ভাইদের সহায়তায় দুই লাখ শেকেল খরচ করে রাফাহতে বাড়িটি তৈরি করেছিলেন। বাড়িটি যখন ছেড়ে যান, তখন এটির অবস্থা ভালো ছিল।

এসময় তিনি তার বাড়ির কমলা রঙের সোফা ও কমলা রঙের একটি ক্যাসারোলের কথা স্মরণ করেন। বাড়ি ছেড়ে যাওয়ার সময় তিনি এগুলোকে শেষবারের মতো দেখেছিলেন। তিনি বলেন, "এগুলো আমার স্মৃতি, কারণ এর কিছু জিনিস আমার মা নিয়ে এসেছিলেন এবং সেগুলো আমার কাছে খুবই মূল্যবান।"

তিনি আরও বলেন, "যা ঘটেছে তা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। আমি আমার সমস্ত সঞ্চয় দিয়ে বাড়িটি তৈরি করেছিলাম। এখন এর ক্ষতিপূরণ শুধু আল্লাহই আমাদের দিতে পারেন।" 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / হামাস নেতা / ইয়াহিয়া সিনওয়ার / হত্যা / ড্রোন ফুটেজ / বাড়ি / মালিক / ফিলিস্তিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী দুই দিনের রিমান্ডে
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি
  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা: ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net