Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
খাবারের বদলে টুথপেস্ট কেনায় চাকরি হারালেন মেটার কর্মীরা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 October, 2024, 12:00 pm
Last modified: 18 October, 2024, 01:22 pm

Related News

  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

খাবারের বদলে টুথপেস্ট কেনায় চাকরি হারালেন মেটার কর্মীরা!

তিন বেলার খাবারের জন্য কর্মীদের দেয়া হয় ভাউচার। তবে সে ভাউচার দিয়ে খাবার না কিনে, টুথপেস্ট ও ওয়াশিং পাউডারের মতো পণ্য কেনায় বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে মেটা।
টিবিএস ডেস্ক
18 October, 2024, 12:00 pm
Last modified: 18 October, 2024, 01:22 pm
ছবি: রয়টার্স

তিন বেলার খাবারের জন্য মেটায় চাকরিরত কর্মীদের দেয়া হয় ভাউচার। তবে সে ভাউচার দিয়ে খাবার না কিনে, টুথপেস্ট ও ওয়াশিং পাউডারের মতো পণ্য কেনায় বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে মেটা। খবর বিবিসি'র। 

মেটার কর্মীরা টেকওয়ে ওয়েবসাইট গ্রাবহাব-এর মাধ্যমে খাবার অর্ডার করার জন্য ২৫ ডলার লাঞ্চ, ২০ ডলার ব্রেকফাস্ট এবং ২৫ ডলার ডিনারের জন্য ভাউচার পেয়ে থাকেন।

খাবারের বদলে অন্য পণ্য কেনা, ভাউচার অন্যের সাথে ভাগ করা কিংবা নির্ধারিত বাজেটের চেয়ে বেশি খরচ করার কারণে অনেক মেটা কর্মীকে তাদের চাকরি হারাতে হয়েছে। তবে কর্মীদের আগে থেকে কোনো সতর্কবার্তা দিয়েছিল কিনা মেটা, তা নিয়ে দ্বিমত রয়েছে। 

ফিন্যান্সিয়াল টাইমস'র একটি প্রতিবেদনে বলা হয়— ব্লাইন্ড নামের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কর্মীরা এই বিষয়ে পোস্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "গত সপ্তাহে ৩০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে কারণ তারা খাবারের বাইরে বিভিন্ন পণ্য যেমন- টুথপেস্ট, টুথব্রাশ এবং ওয়াইন গ্লাস কিনতে ভাউচার ব্যবহার করেছেন; অথবা অন্যদের সাথে ভাউচার ভাগ করেছেন বা বাজেটের বেশি খরচ করেছেন।"

তিনি আরও জানান, মেটার সতর্কবার্তা পাওয়ার পর অনেকেই এ ধরনের কাজ করা থামিয়ে দিয়েছিলেন। কিন্তু তিন মাস পরও এই কারণে অনেককে চাকরি হারাতে হয়েছে। তবে কিছু কর্মী এই সতর্কবার্তার কথা স্বীকার করলেও, কেউ কেউ বলেছেন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবসের কর্মীরাও ছাঁটাই হয়েছে বলে জানা গেছে। 

জেন মাঞ্চুন ওয়াং, মেটার একজন প্রাক্তন নিরাপত্তা প্রকৌশলী। তিনি জানিয়েছেন, অন্য সবার মতো তিনিও তার চাকরি খুইয়েছেন। 

জেন তার এক্স হ্যান্ডেলে লিখেন, "এখনও প্রক্রিয়া করার চেষ্টা করছি, তবে আমাকে জানানো হয়েছে যে মেটায় আমার পদটি হারিয়েছি"। 

ওয়াং এক বছর আগে ২০২২ সালের ফোর্বসের '৩০ অনূর্ধ্ব ৩০' তালিকায় স্থান পাওয়ার পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মেটায় যোগ দিয়েছিলেন। 

মেটার ছাঁটাইয়ের এই খবর প্রথম প্রকাশ করে ভার্জ। একজন মুখপাত্র এই প্রযুক্তি প্রকাশনাকে জানান, "মেটার কিছু টিম তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও অবস্থানের পরিকল্পনার সাথে মানিয়ে নিতে পরিবর্তন করছে।

এর মধ্যে কিছু টিমকে ভিন্ন স্থানে সরিয়ে নেওয়া এবং কিছু কর্মীকে নতুন ভূমিকায় নিয়ে যাওয়া অন্তর্ভুক্ত। যখন কোনো পদ বাতিল হয়, তখন আমরা চাকরি হারানো কর্মীদের জন্য নতুন সুযোগ খুঁজে বের করতে চেষ্টা করি"। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মেটা / মার্ক জাকারবার্গ / ভাউচার / বরখাস্ত / টুথপেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net