Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মারা গেছেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের শিল্পী লিয়াম পেইন

বিনোদন

রয়টার্স
17 October, 2024, 10:20 am
Last modified: 17 October, 2024, 11:40 am

Related News

  • চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ: ছুটির দিনে কারখানায় গিয়েছিলেন কাজে, লাশ হয়ে ফিরলেন দুই ভাই
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৮৫

মারা গেছেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের শিল্পী লিয়াম পেইন

আর্জেন্টিনার পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এই শিল্পী হোটেলের তৃতীয় তলার ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়েছিলেন।
রয়টার্স
17 October, 2024, 10:20 am
Last modified: 17 October, 2024, 11:40 am
ফাইল ছবি: রয়টার্স

ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড দল 'ওয়ান ডাইরেকশন' এর সদস্য লিয়াম পেইন মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আর্জেন্টিনার পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এই শিল্পী মদ্যপ অবস্থায় হোটেলের তৃতীয় তলার ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, রাজধানীর পালেরমো এলাকার ওই হোটেলে মদ্যপ একজন ব্যক্তির আক্রমণাত্মক আচরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। বুয়েনস এইরেসের নিরাপত্তা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অডিও অনুযায়ী, হোটেলের এক কর্মী মাতাল অবস্থায় থাকা এক অতিথির জন্য জরুরি সহায়তা চেয়ে পুলিশের কাছে ফোন করেন।

হোটেল ম্যানেজার জানান, হোটেলের পেছনে একটি বিকট শব্দ শোনা যায় এবং পুলিশ এসে দেখতে পায় যে একজন ব্যক্তি তার কক্ষের ব্যালকনি থেকে পড়ে গিয়েছেন। জরুরি সেবা কর্মীরা পরে লিয়ামের মৃত্যু নিশ্চিত করেন। তাকে হোটেলের অভ্যন্তরীণ আঙিনায় পাওয়া গিয়েছে। 

ছবি: রয়টার্স

অ্যামেরিকান গায়ক চার্লি পুথ ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে বলেন, "আমি এখনও হতবাক। লিয়াম সবসময় আমার প্রতি খুবই সদয় ছিলেন। তিনি ছিলেন প্রথম বড় কোনো তারকা যার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি আর আমাদের মধ্যে নেই"। 

লিয়ামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এমটিভি, স্পটিফাই ও ব্রিটস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিয়ামের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

গায়ক লিয়াম পেইন বিখ্যাত পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। ২০১০ সালে ব্রিটিশ এক্স ফ্যাক্টর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের পর আত্মপ্রকাশ করে এই ব্যান্ডটি। ব্যান্ডে আরও ছিলেন হ্যারি স্টাইলস, জায়ান মালিক, নায়াল হোরান এবং লুই টমলিনসন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর থেকে সদস্যরা একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ওয়ান ডিরেকশন / লিয়াম পেইন / ব্যান্ডশিল্পী / ব্রিটিশ / হোটেল / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ: ছুটির দিনে কারখানায় গিয়েছিলেন কাজে, লাশ হয়ে ফিরলেন দুই ভাই
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৮৫

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net