Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হস্তীশাবক, চলছে চিকিৎসা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2024, 06:00 pm
Last modified: 14 October, 2024, 06:05 pm

Related News

  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি

চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হস্তীশাবক, চলছে চিকিৎসা

‘প্রায় নয় বছর বয়সি মাদি শাবকটিকে একজন অভিজ্ঞ পশুচিকিৎসক দেখছেন। আমরা এটিকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খাচ্ছে না। এটা উদ্বেগের বিষয়,’ নূর জাহান বলেন।
টিবিএস রিপোর্ট
14 October, 2024, 06:00 pm
Last modified: 14 October, 2024, 06:05 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চুনতি এলাকায় লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় একটি হস্তীশাবক গুরুতর আহত হয়েছে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাতিদের জন্য নির্মিত ওভারপাসের কাছে কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় শাবকটি আহত হয়।

'আহত হাতির বাচ্চাটিকে রেল লাইনের পাশে বন বিভাগের পশুচিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন,' তিনি আরও বলেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান জানান, শাবকটির বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে। 'পিঠের হাড়ের ডিস্ক স্থানচ্যুত হয়েছে। বাচ্চাটির মাথা এবং শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে।'

'প্রায় নয় বছর বয়সি মাদি শাবকটিকে একজন অভিজ্ঞ পশুচিকিৎসক দেখছেন। আমরা এটিকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খাচ্ছে না। এটা উদ্বেগের বিষয়,' নূর জাহান বলেন।

হাতিটিকে সুস্থ করে তোলার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত হওয়ার পর বন্য হাতিদের বেঁচে থাকার হার খুবই কম।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হাতি সাধারণত রেললাইন পার হওয়ার জন্য ওভারপাস ও আন্ডারপাস ব্যবহার করে। এ শাবকটি হয়তো পাল থেকে আলাদা হয়ে গিয়েছিল। ওভারপাস ব্যবহার না করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খেয়েছে।'

উল্লেখ্য, বিস্তৃত গবেষণার মাধ্যমে ২৭ কিলোমিটার দোহাজারী-কক্সবাজার রেলপথ বরাবর হাতির ১৬টি করিডোর চিহ্নিত করা হয়েছে। এসব বন বিপন্ন এশিয়ান হাতির আবাসস্থল। হাতির খাদ্য ও জলের সন্ধানে একাধিক আবাসস্থলের মধ্যে চলাচলের জন্য এ করিডোরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাতির নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ চুনতিতে একটি ওভারপাস তৈরি করেছে। এটি দক্ষিণ এশিয়ায় রেলপথের ওপর প্রথম তৈরি করা হাতির ওভারপাস।

তবে বন্যপ্রাণী অধিকারকর্মী ও সমালোচকদের যুক্তি, রেলওয়ের নির্মিত এসব ওভারপাস ও আন্ডারপাস পর্যাপ্ত নাও হতে পারে, যা এসব প্রাণীর টিকে থাকার জন্য হুমকি হতে পারে।

মোট ১০২ কিলোমিটার রেললাইনের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য, ফাসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য এবং মেধাকচাপিয়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গেছে। এসব বনাঞ্চল চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলে এশিয়ান হাতির গুরুত্বপূর্ণ আবাসস্থল।

২০১৬ সালে সরকার ২৭৬ একর বনাঞ্চল ব্যবহার করে রেললাইন নির্মাণের জন্য অনুমতি দেয়। এতে সাত লাখ ২০ হাজার ৪৪৩টি গাছ কেটে ফেলতে হয় এবং বদলাতে হয় ২৬টি পাহাড়ি পরিবেশও। রেললাইন নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৮ সালের মার্চে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

হাতি শাবক / হস্তিশাবক / হাতির বাচ্চা / হাতি / চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net