Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
সাইবারক্যাব: দুই দরজার ‘রোবোট্যাক্সি’ নিয়ে এলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক

রয়টার্স
11 October, 2024, 12:50 pm
Last modified: 12 October, 2024, 01:51 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

সাইবারক্যাব: দুই দরজার ‘রোবোট্যাক্সি’ নিয়ে এলেন ইলন মাস্ক

এই রোবোট্যাক্সির উৎপাদন শুরু হবে ২০২৬ সালে এবং এর মূল্য ৩০ হাজার ডলারের নিচে থাকবে।
রয়টার্স
11 October, 2024, 12:50 pm
Last modified: 12 October, 2024, 01:51 pm
ছবি: রয়টার্স

আলোচিত সাইবার ট্রাকের পর এবার স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি নিয়ে এলেন ধনকুবের ইলন মাস্ক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রোবোট্যাক্সিটির প্রোটোটাইপ উন্মোচন করে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। 

নতুন এই রোবট্যাক্সিতে দুটি দরজা এবং আসন রয়েছে। দরজা দুটি অনেকটা প্রজাপতির পাখার মতো। কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল ছাড়া-ই ডিজাইন করা হয়েছে এই গাড়ি। 

মাস্ক জানান, 'সাইবারক্যাব' নামের এই রোবোট্যাক্সির উৎপাদন শুরু হবে ২০২৬ সালে এবং এর মূল্য ৩০ হাজার ডলারের নিচে থাকবে। তিনি বলেন, এই গাড়ি চালাতে প্রতি মাইলে ২০ সেন্ট খরচ হবে এবং কোনো প্লাগ ব্যতীতই, 'ইনডাকটিভ' পদ্ধতিতে চার্জ হবে এটি। 

ইলন জানান, এই গাড়ি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্যামেরা ব্যবহার করে রাস্তায় চলাচল করবে। প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর থেকে কিছুটা ব্যতিক্রম। তবে এই কৌশলটি প্রযুক্তিগত এবং নিয়ন্ত্রক দিক থেকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকরা।

মাস্ক বলেন, "স্বয়ংক্রিয় গাড়ির ভবিষ্যৎ এখানে। আজকে রাতে এখানে ৫০টি পুরোপুরি স্বয়ংক্রিয় গাড়ি রয়েছে। আপনি এখানে ওয়াই ও সাইবার ক্যাব মডেলের গাড়িগুলো দেখতে পাবেন। সবগুলো ড্রাইভারবিহীন।"

এছাড়াও, অনুষ্ঠানে ২০ জন যাত্রী বহন করতে সক্ষম 'রোবোভ্যান' এবং মানবসদৃশ টেসলা 'অপটিমাস' রোবটেরও উন্মোচন করেন মাস্ক। 

ছবি: রয়টার্স

রোবোট্যাক্সি ট্যাক্সি হচ্ছে এক ধরনের স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি, যা অনলাইনে ট্যাক্সি হিসেবে ভাড়া করা যায়। বিশেষ সফটওয়্যারে সজ্জিত এসব গাড়ি কোনো মানবচালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে। যাত্রীরা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে রাইড বুক করতে পারবেন।

মাস্কের পরিকল্পনা হলো একটি স্বয়ংক্রিয় টেসলা ট্যাক্সির বহর পরিচালনা করা। এছাড়া, ব্যক্তিগতভাবে টেসলা মালিকরাও অ্যাপের মাধ্যমে তাদের গাড়িগুলোকে রোবট্যাক্সি হিসেবে তালিকাভুক্ত করে অর্থ উপার্জন করতে পারবেন।

এর আগে, ২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। নানা কারণে এই তারিখও পিছিয়ে যায়

শেষমেষ বৃহস্পতিবার (১০ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে ইভেন্টটি অনুষ্ঠিত হয়। মার্কিন লেখক আইজ্যাক অ্যাসিমভের বৈজ্ঞানিক কল্পকাহিনির সাথে মিলিয়ে ইভেন্টের নাম দেয়া হয় 'উই, রোবট'। 

ছবি: রয়টার্স

জটিল প্রযুক্তি এবং কঠোর নিয়মাবলির জন্য অন্য কোম্পানিগুলো রোবট্যাক্সি বাজারে খুব একটা লাভের মুখ দেখেনি, বিলিয়ন ডলারের ক্ষতিতে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। তবে জেনারেল মোটরস (জিএম.এন) এর ক্রুজ, অ্যামাজনের (এমজিএন.ও) জুক্স এবং চীনের প্রতিষ্ঠান ওয়েইরাইডসহ কিছু কোম্পানি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাস্ক বলছেন, তিনি ব্যয়বহুল হার্ডওয়্যারের পরিবর্তে কেবল ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে খরচ কম রাখার চেষ্টা করছেন। তবে, তার ফুল সেলফ-ড্রাইভিং ( স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি) সিস্টেমটি নিয়ন্ত্রক ও আইনগত সমস্যায় পড়েছে এবং এর সঙ্গে দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

মাস্ক বলেন, "আমরা আশা করছি পরের বছর টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভিং শুরু করতে পারব"। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

টেসলা / ইলন মাস্ক / সাইবারক্যাব / রোবোট্যাক্সি / সাইবার ট্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net