Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা: ৩ শিক্ষার্থীসহ ১০ জনের নামে মামলা

বাংলাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
05 October, 2024, 06:00 pm
Last modified: 05 October, 2024, 06:08 pm

Related News

  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ
  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা: ৩ শিক্ষার্থীসহ ১০ জনের নামে মামলা

মামলার এজাহারে বলা হয়েছে, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষক সোহেল রানাকে মারধর করে বাথরুমে আটকে রাখা হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি
05 October, 2024, 06:00 pm
Last modified: 05 October, 2024, 06:08 pm
শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়। এতে বিভিন্ন এলাকায় ধাওয়-পাল্টা ধাওয়া, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফাইল ছবি/সংগৃহীত

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে (৪৯) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) খাগড়াছড়ি সদর থানায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থীসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, নিমন্ত ত্রিপুরা (২২), টুনশু চাকমা, সজিব চাকমা (১৯), প্রণয় চাকমা (১৯), কোষ চাকমা (২১), টিনটু চাকমা (১৯), অম্লান ত্রিপুরা (২০), আইকন চাকমা (২০), নিউটন মারমা (২০) ও অনিল চাকমা (১৯)। এদের মধ্যে সজিব, প্রণয় ও কোষ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

মামলার এজাহারে বলা হয়েছে, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষক সোহেল রানাকে মারধর করে বাথরুমে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে চার থেকে পাঁচশ উচ্ছৃঙ্খল জনতা ও শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সহকারী পুলিশ সুপার, সদর থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। 

প্রতিষ্ঠানটির এক শিক্ষক ছাত্রদের উসকানি ও এ ঘটনায় ইন্ধন দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়। এতে মহাজন পাড়া, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় ধাওয়-পাল্টা ধাওয়া, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / মামলা / পিটিয়ে হত্যা / শিক্ষক / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ
  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net