Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার

বিনোদন

টিবিএস ডেস্ক
04 October, 2024, 12:20 pm
Last modified: 04 October, 2024, 12:53 pm

Related News

  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 

'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার

ম্যাথিউ পেরির মৃত্যুর জন্য দায়ী 'কেটামিন' মাদক সরবরাহের দায়ে দুই চিকিৎসক এবং একজন ব্যক্তিগত সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
টিবিএস ডেস্ক
04 October, 2024, 12:20 pm
Last modified: 04 October, 2024, 12:53 pm
ছবি: রয়টার্স

হলিউড তারকা ম্যাথিউ পেরির মাদক-সম্পর্কিত মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ড. মার্ক চাভেজ আদালতে তার দোষ স্বীকার করেছেন। খবর বিবিসি'র। 

৫৪ বছর বয়সী চাভেজ লস অ্যাঞ্জেলেস আদালতে ম্যাথিউ পেরির কাছে কেটামিন সরবরাহের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেন। চাভেজ ছাড়াও পেরির মৃত্যুর ঘটনায় আরও চারজন অভিযুক্ত রয়েছেন।

চাভেজ কেটামিনের একটি ক্লিনিক পরিচালনা করতেন। তার কাছ থেকে কেটামিন লজেন্স কিনে পরবর্তীতে তা ম্যাথিউ পেরিকে সরবরাহ করতেন ড. সালভাদর প্লাসেনসিয়া।

ড. চাভেজ স্বীকার করেছেন, তিনি তার ক্লিনিক ও একটি পাইকারি সরবরাহকারীর মাধ্যমে জাল প্রেসক্রিপশন ব্যবহার করে কেটামিন সংগ্রহ ও বিক্রি করতেন।

প্রসিকিউটররা জানান, পেরির সহকারী কেনেথ ইওয়ামাসা, এই দুই চিকিৎসকের সঙ্গে মিলে পেরিকে ৫০ হাজার ডলারেরও বেশি মূল্যের কেটামিন সরবরাহ করেছিলেন।

মামলায় অভিযোগ আনা হয়, আসামিরা ম্যাথিউ পেরির 'কেটামিন' আসক্তির সুযোগ নিয়ে তার ফায়দা লুটেছে। তদন্তে দেখা গেছে, ওই দুই চিকিৎসক এক বার্তায় পেরির কাছ থেকে কীভাবে আরও বেশি টাকা নেওয়া যাবে তা নিয়ে আলোচনা করেন, যেখানে একটি বার্তায় লেখা ছিল, "এই বোকা কেটামিনের জন্য কত দেবে, ভাবছি"। 

মামলার তদন্তে সহায়তা ও দোষ স্বীকারের বিনিময়ে চাভেজ কম শাস্তি পেতে পারেন, তবে তারপরও তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। চাভেজের আইনজীবী বলেন, "তিনি দোষ স্বীকার করেছেন এবং সহযোগিতা করছেন"।

চাভেজ তার পাসপোর্ট জমা দিয়েছেন এবং চিকিৎসা লাইসেন্সও ছেড়ে দিতে সম্মত হয়েছেন। তবে আগামী ২ এপ্রিল ২০২৫ পর্যন্ত শাস্তি ঘোষণার আগে পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকবেন।

গত বছরের অক্টোবর মাসে আচমকাই মৃত্যুবরণ করেন 'ফ্রেন্ডস' সিরিজ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিং পুলেই অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতাকে। মেডিক্যাল রিপোর্টে থেকে জানা যায়, নিষিদ্ধ মাদক কেটামিনের ওভারডোজের কারণে মৃ্ত্যু হয় তার। 

কেটামিন হলো হ্যালুসিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত একটি ড্রাগ। এটি অবৈধভাবে অচেতন করতে এবং বিনোদনমূলক হ্যালুসিনোজেনিক প্রভাবের জন্য অনেকে ব্যবহার করে থাকেন। অনেকক্ষেত্রে এই ড্রাগটি ডাক্তারের পরামর্শে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়ে থাকে।  

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

কেটামিন / ম্যাথিউ পেরি / ফ্রেন্ডস / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net