Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
সমবায় ব্যাংকের স্বর্ণ গায়েবে ‘যুক্ত’ সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 October, 2024, 09:40 am
Last modified: 03 October, 2024, 09:41 am

Related News

  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
  • আজব কায়দায় চুরি: হীরা-পান্না বসানো সোনার লকেট গিলে ফেললেন যুবক
  • ৯০ ভরি স্বর্ণ ডাকাতি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড
  • ৫০০ ভরি স্বর্ণ চুরি: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সমবায় ব্যাংকের স্বর্ণ গায়েবে ‘যুক্ত’ সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন

টিবিএস রিপোর্ট
03 October, 2024, 09:40 am
Last modified: 03 October, 2024, 09:41 am
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সমবায় ব্যাংকে জামানত হিসেবে জমা রাখা ঋণগ্রহীতাদের ১৩ হাজার ভরি সোনা গায়েবের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কর্মকর্তাদের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, সমবায় ব্যাংকে নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড ৫ হাজার ৮০৩ ভরি এবং ২ হাজার ৩১৬ জন সাধারণ গ্রাহক ৭ হাজার ৩৯৮ ভরি সোনা জমা রেখেছিলেন।

মামলার নথি এবং সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমের উল্লেখ করা হয়েছে, ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে গ্রাহকদের জামানতের এই স্বর্ণ বের করে নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন। 

মহিউদ্দিন ২০০৯ সালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সোনা গায়েবের এই ঘটনা ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ঘটে।

তবে সূত্র জানিয়েছে, এ ঘটনায় ২০২১ সালে দুদক যে মামলা করেছে, সেখানে মহিউদ্দিনের নাম নেই। তিনি প্রভাব খাটিয়ে মামলার অভিযোগপত্র থেকে নিজের নাম বাদ দিয়েছিলেন। এমনকি মামলার তদন্তও স্থগিত করে রাখেন এতদিন।

আওয়ামী লীগ সরকারের সময়ে এই বিশাল জালিয়াতির ঘটনা ধামাচাপা দেওয়া থাকলেও অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ঘটনা প্রকাশ্যে এনেছেন।

গত ২৯ সেপ্টেম্বর কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি বলেন, 'সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম, ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরইমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সমবায় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকটিতে স্বর্ণ জামানত রেখে ঋণ নিতে পারেন গ্রাহকরা। কোনো গ্রাহক খেলাপি বা ঋণ পরিশোধে ব্যর্থ হলে জামানতের স্বর্ণ নিলাম বা বিক্রি করে ঋণ সমন্বয় করা হয়।

২০২০ সালে করোনা মহামারির সময় অনেক গ্রাহক খেলাপি হয়ে পড়েন। ওই সময় তৎকালীন চেয়ারম্যান স্বর্ণ নিলাম না করে ভুয়া গ্রাহক সাজিয়ে হাজার হাজার ভরি স্বর্ণ ব্যাংক থেকে বের করে নেন।

দুদকের মামলার নথিতে বলা হয়েছে, সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর সময়ে মহিউদ্দিন মোট ৭ হাজার ৩৯৮ ভরি স্বর্ণ ২ হাজার ৩১৫ জন গ্রাহকের ঋণ পরিশোধ সাপেক্ষে ব্যাংক থেকে বের করে দেন। 

কিন্তু এসব গ্রাহকের ঋণ পরিশোধ করে স্বর্ণ নিয়েছেন, তারা কেউই ব্যাংকটির গ্রাহক ছিলেন না। ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে তারা প্রকৃত গ্রাহকের ঋণ পরিশোধ করে জামানতের স্বর্ণ নিয়ে যান। এতে প্রকৃত গ্রাহকরা ক্ষতির মুখে পড়েছেন।

এ জালিয়াতির ঘটনা জানাজানি হলে তদন্ত শুরু করেছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যাদের অধীনে সমবায় ব্যাংক পরিচালিত হয়। কিন্তু মহিউদ্দিন প্রভাব খাটিয়ে সেই তদন্ত থামিয়ে দেন বলে জানান সমবায় ব্যাংকের কর্মকর্তারা। 

২০২১ সালে দুদক স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় মামলা করে। মামলার এজাহারে ৯ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে এক নম্বরে নাম ছিল মহিউদ্দিন আহমেদের। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে নিজের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

দুদকের মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালে মতিঝিলে সমবায় ব্যাংকের সদর দপ্তরে জমা রাখা সোনা ফেরত নিতে অনেক গ্রাহক আবেদন করেন। এর মধ্যে ৪৫৫টি আবেদন যাচাই-বাছাই করে দুদক। তাতে দেখা যায়, ৩৩৫টি আবেদনপত্রে মূল নথিপত্রের সঙ্গে স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের মিল নেই। অর্থাৎ ভুয়া মালিক সাজিয়ে সোনা ফেরত নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

সমবায় ব্যাংক / স্বর্ণ চুরি / স্বর্ণ উধাও / স্বর্ণ গায়েব / সোনা গায়েব / সোনা উধাও / সোনা চুরি / ব্যাংক থেকে সোনা চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
  • আজব কায়দায় চুরি: হীরা-পান্না বসানো সোনার লকেট গিলে ফেললেন যুবক
  • ৯০ ভরি স্বর্ণ ডাকাতি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড
  • ৫০০ ভরি স্বর্ণ চুরি: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net