Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
দেশের বাজারের চেয়ে কম দামে ৫ দিনে ২৭৭ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
02 October, 2024, 07:50 pm
Last modified: 02 October, 2024, 07:51 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং

দেশের বাজারের চেয়ে কম দামে ৫ দিনে ২৭৭ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) যশোরের বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।
যশোর প্রতিনিধি
02 October, 2024, 07:50 pm
Last modified: 02 October, 2024, 07:51 pm
ফাইল ছবি: সংগৃহীত

সরকারি অনুমোদনের পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫ দিনে ৯১টি ট্রাকে করে ভারতে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। তবে দাম বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের বাজারের চেয়ে ভারতে কম মূল্যে ইলিশ রপ্তানি হচ্ছে।

গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতিকেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ ডলারে, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) যশোরের বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, 'আমি যা জানি তা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতিকেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে।'

তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

নাভারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, 'স্থানীয় বাজারে যেখানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রপ্তানি হচ্ছে, তা বোধগম্য নয়।'

এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ গতকাল দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হয় বলেও জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এ নিয়ে ৫ দিনে ভারতে ইলিশ রপ্তানি হলো ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আর ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে দুই হাজার ৪০০ টন এবং আরেকটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

Related Topics

টপ নিউজ

ভারত / ইলিশ / রপ্তানি / বেনাপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net