Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
পর্যটনে বিপুল প্রভাব ফেলে উইকিপিডিয়ায় সম্পাদনা

অর্থনীতি

টিবিএস ডেস্ক
18 September, 2020, 09:55 pm
Last modified: 18 September, 2020, 10:07 pm

Related News

  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • ভারতে পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ

পর্যটনে বিপুল প্রভাব ফেলে উইকিপিডিয়ায় সম্পাদনা

তথ্যবহুল কয়েকটি লাইন এবং ছবি সযোজন একটি ছোট শহরের পর্যটন আয় এক লাখ পাউন্ড পর্যন্ত বাড়াতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। 
টিবিএস ডেস্ক
18 September, 2020, 09:55 pm
Last modified: 18 September, 2020, 10:07 pm
যেসব শহরের উইকিপিডিয়া পেজে মাত্র দুই প্যারাগ্রাফ লেখা এবং একটি ছবি সংযোজন করা হয়েছিল; ওইসব শহরে পর্যটন মৌসুমে ভ্রমণকারীদের রাত্রি যাপনের পরিমাণ ৯ শতাংশ বেড়েছে।

পর্যটক আকর্ষণে হাজারো রকম বিজ্ঞাপনের দেখা মেলে; ঝকমকে সব ওয়েবসাইট বা হাতে হাতে বিলি করা রঙিন লিফলেটে। তবে, অনেক সময় প্রতিযোগিতার তাড়নায় সাধারণ এবং ফলপ্রসূ উপায়টিই উপেক্ষিত হয়। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, কোনো অঞ্চলের পর্যটন প্রধান চাইলেই খুব সহজেই নিজ শহরে পর্যটক আকর্ষণ করতে পারেন। এজন্য শুধু তার এলাকার উইকিপিডিয়া পেজটি কিছুটা সংস্কার করলেই চলবে।

ইতালির তুরিন শহরের কলেজিও কার্লো আলবার্তো এবং জার্মানির ম্যানহেইমে অবস্থিত জিউ ইনস্টিটিউডের অর্থনীতিবিদেরা এক পরীক্ষায় লক্ষ্য করেন যে, উইকিপিডিয়া পেজের খুব সাধারণ কিছু সম্পাদনা একটি ছোট শহরের পর্যটন থেকে আয় বাৎসরিক এক লাখ পাউন্ড বাড়াতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। 

পরীক্ষার অংশ হিসেবে গবেষকরা স্পেনের কিছু শহরের উইকিপিডিয়া পেজ উন্নয়নের সিদ্ধান্ত নেন। স্থানগুলোর ইতিহাস এবং আকর্ষণ স্থলগুলো সম্পর্কে তারা কিছু তথ্যবহুল প্যারাগ্রাফ যোগ করেন। সঙ্গে দেন স্থানীয় পরিবেশের কিছু উচ্চমানের ছবি। 

এজন্য দরকার হয়নি কোনো ওয়েব বিশারদের । শুধু পেজের বেশিরভাগ কন্টেন্ট স্প্যানিশ থেকে ফেঞ্চ, জার্মান, ইতালিয়ান বা ডাচ ভাষায় অনুবাদ করা হয়েছিল। 

এই ভাষান্তর ও সংযোজন অসাধারণ কিছু ফল দিয়েছে। পরবর্তীতে দেখা গেছে, যেসব শহরের উইকিপিডিয়া পেজে মাত্র দুই প্যারাগ্রাফ লেখা এবং একটি ছবি সংযোজন করা হয়েছিল; ওইসব শহরে পর্যটন মৌসুমে ভ্রমণকারীদের রাত কাটানোর পরিমাণ ৯ শতাংশ বেড়েছে।  

কিছু কিছু ক্ষেত্রে এর পরিমাণ ছিল আরও বেশি। বিশেষ করে, আগে যেসব শহরের নামকাওয়াস্তে উইকি পেজ ছিল, তাদের ক্ষেত্রে সামান্য কিছু সংযোজন পর্যটকের সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়িয়েছিল। 

'যদি আমরা এটি পুরো পর্যটন শিল্পে প্রসারিত করি তবে প্রভাবটি বড় হতে পারে' লিখেছেন গবেষণা নিবন্ধের লেখক; মারিত হিনোস্যার, টমাস হিনোস্যার, মাইকেল কুম্মার এবং ওলগা স্লিভকো। খবর দ্য গার্ডিয়ানের। 

তারা জানান, 'এ প্রভাব শত শত কোটি ইউরো হতে পারে।' অর্থাৎ, তারা পর্যটন শিল্পে এক বিপুল বিকাশের সম্ভাবনার প্রতি ইঙ্গিত করছেন। 

উকিপিডিয়া এমন একটি তথ্যকোষ যেখানে স্বেচ্ছাসেবী হিসেবে যে কেউ লিখতে বা সম্পাদনা করতে পারেন। সেখানে বিশেষ কিছু বিষয়ে সামান্য পরিমাণ আকর্ষণীয় তথ্য যোগ করলেই, তার আর্থিক সুফল হতে পারে অসাধারণ। 

ইতিবাচক ফলাফল বিপুল হওয়ার কারণেই এখন প্রশ্ন উঠছে, পৃথিবীর অন্যান্য শহর নিজ উদ্যোগে এমন সম্পাদনার উদ্যোগ কেন নেয় না? গবেষকরা যোগ করেন।

তবে উইকিপিডিয়ার নিজস্ব কিছু সীমাবদ্ধতাও এমন প্রশ্নের কিছুটা উত্তর দেয়। যেমন ডাচ ভাষান্তরিত পেজের সম্পাদনাগুলো সাইট থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলে তথ্যকোষটি। বাধ্য হয়েই ইতালিয়ান, ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় অনূদিত পেজের পরিধি বাড়ান গবেষকরা। 

ডাচ ভাষায় এই বৈষম্যের কারণ, উইকিপিডিয়ার ডাচ সাইটের একজন শীর্ষ সম্পাদক পরীক্ষার বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গেসঙ্গেই তিনি গবেষক দলের সকল আপডেটমূলক তথ্য ব্যান করেন। উইকিপিডিয়ায় বাণিজ্যিক সম্পাদনা অনুমোদিত নয়, তাই অর্থনৈতিক গবেষণার অংশ হিসেবে এমন সংযোজনের অনুমোদন দেওয়া হয়নি।  

Related Topics

টপ নিউজ / ফিচার

পর্যটন / উইকিপিডিয়া সম্পাদনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • ভারতে পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net