Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
কুমিল্লায় ৩২৬ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত কলেজ অধ্যক্ষ স্বপদে ১৬ বছর পর

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি 
29 September, 2024, 10:00 pm
Last modified: 30 September, 2024, 05:02 pm

Related News

  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 

কুমিল্লায় ৩২৬ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত কলেজ অধ্যক্ষ স্বপদে ১৬ বছর পর

২০০৭ সালের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষ পদ থেকে আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তৎকালীন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন।
কুমিল্লা প্রতিনিধি 
29 September, 2024, 10:00 pm
Last modified: 30 September, 2024, 05:02 pm
ছবি: সংগৃহীত

৩২৬ টাকা আত্মসাতের অভিযোগে প্রায় ১৬ বছর আগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন আব্দুস সাত্তার।

এর পর দীর্ঘ আইনি লড়াইয়ে শেষপর্যন্ত অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই আদালত আব্দুস সাত্তারকে অধ্যক্ষ পদে পুনর্বহালের রায় দিয়েছেন।

এর আগে অভিযোগ মিথ্যা দাবি করে আদালতে মামলা করেন আব্দুস সাত্তার। এর পর প্রায় ১৬ বছর ধরে মামলাটি লড়েছেন তিনি। শেষপর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাই উচ্চ আদালত তাকে অধ্যক্ষ পদে পুনর্বহালের রায় দিয়েছেন।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) আব্দুস সাত্তার কলেজে স্বপদে ফেরেন। কলেজে আসার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও তার আগমন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০০৭ সালের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষ পদ থেকে আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তৎকালীন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন।

দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ মাসুদ পাখী আহ্বায়ক, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের অধ্যক্ষ মো. বাবুল ভূঁইয়া ও দুয়ারিয়া এজি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি কলেজ তহবিলের ৩২৬ টাকা আত্মসাত করেছেন মর্মে প্রতিবেদন দাখিল করে। এ অভিযোগে আব্দুস সাত্তারকে ২০০৯ সালে ১ জানুয়ারি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

ওই বরখাস্তের প্রতিবাদে আব্দুস সাত্তার আদালতে মামলা করেন। ২০১৮ সালের ৫ জানুয়ারি উচ্চ আদালত আব্দুস সাত্তারকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ অধ্যক্ষ পদে বহাল থাকার রায় দেন।

রায়ের বিরুদ্ধে আপিল করে কলেজ কর্তৃপক্ষ। ফের মালমাটি চলমান থেকে। চলতি বছরের ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি নাঈমা হায়দার উক্ত আপিল খারিজ করে তার সমুদয় বকেয়া বেতন ভাতাদিসহ অধ্যক্ষ পদে পুনর্বহালের রায় বহাল রাখেন।

অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, রাজনৈতিক প্রভাবে আমাকে বিনা দোষে হয়রানি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করাকালে আমার বেতন-ভাতাদির অর্ধেক দেওয়ার নিয়ম থাকলেও সেই ভাতা বন্ধ রাখা হয়। হুমকির মুখে কুমিল্লায় বাসা নিয়ে থাকলেও সেখানেও পুলিশ পাঠানো হয়। মামলা তুলে নিতে হাইকোর্টের বারান্দা থেকে সন্ত্রাসী দিয়ে তুলে এনে নির্যাতন করেছিল।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আদালত আব্দুস সাত্তারকে মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে অধ্যক্ষ পদে যোগদানের নির্দেশ দিয়েছেন। কাগজপত্র দেখে তাকে যোগ দিতে বলেছি।
 
Related Topics

টপ নিউজ

অধ্যক্ষ / বরখাস্ত / আদালত / কুমিল্লা / কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ৬ জুলাই 

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net