Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
29 September, 2024, 05:05 pm
Last modified: 30 September, 2024, 01:43 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

আজ সিরিজটির সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেও সিরিজটির আয়োজক থাকবে আফগানরা।
টিবিএস রিপোর্ট
29 September, 2024, 05:05 pm
Last modified: 30 September, 2024, 01:43 pm

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছিল। সেই আলোচনায় অগ্রগতি এসেছে, সিরিজটি চূড়ান্ত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আগামী নভেম্বরে সংযুক্ত আবব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেও সিরিজটির আয়োজক থাকবে আফগানিস্তান। 

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজটি আয়োজন ও সূচির ব্যাপারে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও। 

তিনি জানান, আগামী নভেম্বরে ওয়েস্ট সফরে যাওয়ার পথে শারজায় আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলবে বাংলাদেশ। ওখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। রোববার নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে।'

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসিবি বলেছে, 'তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ এবং ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভেন্যুর ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানানো হবে।' তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হতে পারে শারজায়।

এই সিরিজটি অবশ্য নতুন কোনো আয়োজন নয়, আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। কিন্তু আবহাওয়া বিবেচনায় সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করে দুই বোর্ড। 

বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে সিরিজ

ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ৬ নভেম্বর
দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর
তৃতীয় ওয়ানডে ১১ নভেম্বর

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / ওয়ানডে সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net