Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
বৈষম্যবিরোধী মিছিলে হত্যাচেষ্টার অভিযোগে শিবগঞ্জে ১১৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2024, 12:25 pm
Last modified: 28 September, 2024, 12:26 pm

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈষম্যবিরোধী মিছিলে হত্যাচেষ্টার অভিযোগে শিবগঞ্জে ১১৫ জনের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা সাইদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন
টিবিএস রিপোর্ট
28 September, 2024, 12:25 pm
Last modified: 28 September, 2024, 12:26 pm
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা করে মিনহাজ (২২) নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে ১১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও উপজেলার দুজন সাংবাদিককে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা সাইদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। সাইদ হোসেন আহত মিনহাজের চাচা।

মামলায় আসামিদের মধ্যে অন্যতম হলেন- শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক বিএনপি নেতা বিউটি বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসরাম রাজু, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি হুসাইন শরীফ সঞ্চয়, সাবেক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সদ্য বিলুপ্ত হওয়া শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার দুপুর দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে মোকামতলা জয়পুর মোড়ে যাওয়া মাত্র আসামিরা ককটেল, হাত বোমা, রিভলবার ও কাটা রাইফেল দিয়ে মিছিলে হামলা চালান। হামলায় মিনহাজ (২২) গুলিবিদ্ধ হয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। ছাত্ররা আসামিদের প্রতিরোধের উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করলে আসামিরা গুলি, ককটেল, ইট-পাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যান। পরে মিনহাজকে মুমূর্ষু অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাইদ হোসেন বলেন, "৩০ জুলাই মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মোকামতলা জয়পুর মোড়ে মিছিলে আসামিরা ককটেল, হাত বোমা, রিভালবার ও কাটা রাইফেল দিয়ে মিছিলে হামলা চালায়। এতে আমার ভাতিজা মিনহাজ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সুশাসন প্রতিষ্ঠার তৎপরতায় সঠিক আইনী সহযোগীতা পেতে আমি এ মামলা করেছি।"

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, "মিনহাজকে হত্যার উদ্দেশ্য মারপিটের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Related Topics

টপ নিউজ

মামলা দায়ের / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net