Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর থেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2024, 09:35 am
Last modified: 28 September, 2024, 09:41 am

Related News

  • ডোপ টেস্ট ‘পজিটিভ’, সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সুপার 
  • আমরা প্রতিশোধপরায়ন হইনি, হতে চাইও না: আইনমন্ত্রী
  • মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার
  • অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি
  • সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর থেকে

এই ধাপে কতজন কনস্টেবল নিয়োগ পাবেন, তা এখনও নির্ধারিত হয়নি
টিবিএস রিপোর্ট
28 September, 2024, 09:35 am
Last modified: 28 September, 2024, 09:41 am
বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য। প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। 

সম্প্রতি টিআরসি পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই ধাপে কতজন কনস্টেবল নিয়োগ পাবেন, তা এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টারের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি সরোয়ার মুর্শেদ শামীম।

তিনি হলেন, "আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি। আবেদন চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরমধ্যে অভ্যন্তরীণ কাজগুলো সম্পন্ন করা হবে। তারপর নির্ধারণ করা হবে কত নিয়োগ দেওয়া হবে।" 

দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। গত দেড় মাসে পুলিশের মনোবল ও চেইন অব কমান্ড নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ঊধ্বর্তন কর্মকর্তাদের আদেশ অমান্য করতে দেখা গেছে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর লেভেলের পুলিশ সদস্যদের। 

নতুন সরকারের সময় পুলিশের এটি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি।

এটি বিশেষ কোনো নিয়োগ কিনা জানতে চাইলে অ্যাডিশনাল ডিআইজি সরোয়ার মুর্শেদ বলেন, "এটি কোনো বিশেষ নিয়োগ নয়। আমাদের রুটিন নিয়োগের অংশ হিসেবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।"

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

যে সাত ধাপে প্রার্থী নির্বাচন

প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ- এই সাতটি ধাপ অতিক্রিম করে একজন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ / বাংলাদেশ পুলিশ / পুলিশ কনস্টেবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • ডোপ টেস্ট ‘পজিটিভ’, সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সুপার 
  • আমরা প্রতিশোধপরায়ন হইনি, হতে চাইও না: আইনমন্ত্রী
  • মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার
  • অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি
  • সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net