Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
23 September, 2024, 09:30 am
Last modified: 23 September, 2024, 09:36 am

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

রোববার (২২ সেপ্টেম্বর)  রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে
লক্ষ্মীপুর প্রতিনিধি
23 September, 2024, 09:30 am
Last modified: 23 September, 2024, 09:36 am
প্রতীকী ছবি / সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নুর আলম ওরফে নুরু টেইলার (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২২ সেপ্টেম্বর)  রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নুর আলম সদর উপজেলার পাঁচপাড়া এলাকার কালা মিয়ার ছেলে এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনীতির পাশপাাশি নুর আলম টেইলারের কাজ করতেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নুর আলম ব্যবসা বন্ধ করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন।

রোববার রাত ৮টার দিকে ১৫-২০ জনের এক দল দুর্বৃত্ত নুর আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে নুর আলমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকেও পিটিয়ে আহত করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, "১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল রাত ৮টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরে হামলা চালিয়ে আমার বাবা নুর আলমকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গেলে আমাদের ওপরেও হামলা করে, এতে দুইজন আহত হয়।"

আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের ছেলে আরিফ হোসেন ও চাচা শাহ আলম।

শাহ আলম জানান, "৫ আগস্টের পর থেকে নুর আলম বাড়িতে আত্মগোপনে ছিলেন। পাশাপাশি পাচঁপাড়া এলাকায় দোকান দিয়ে টেইলারের কাজ করতেন।"

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার. ডা. জয়নাল আবেদিন বলেন, "হাসপাতালে আনার আগেই নুর আলম মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

"তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান করা হবে," যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

পিটিয়ে হত্যা / আওয়ামী লীগ নেতা / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net