Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
তিন মাসে ৪৭,৬০০ আমানতকারী হারিয়েছে এনবিএফআই খাত

অর্থনীতি

তন্ময় মোদক
20 September, 2024, 09:40 am
Last modified: 20 September, 2024, 09:41 am

Related News

  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

তিন মাসে ৪৭,৬০০ আমানতকারী হারিয়েছে এনবিএফআই খাত

তন্ময় মোদক
20 September, 2024, 09:40 am
Last modified: 20 September, 2024, 09:41 am

দেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) চলতি বছরের জুন প্রান্তিকে আরও ৪৭ হাজার ৬০৪ আমানতকারী হারিয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে প্রতি প্রান্তিকেই আমানতকারীর সংখ্যা কমার ধারা অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের জুনের শেষে এনবিএফআই খাতে আমানতকারীর সংখ্যা ছিল ৭,৬২ লাখ। কিন্তু তিন মাসের মধ্যে, একই বছরের সেপ্টেম্বরে, সংখ্যাটি প্রায় সাড়ে ৫ লাখ কমে ২.১০ লাখে পৌঁছে।

তারপর এক বছরের মতো আমানতকারী বাড়ার প্রবণতা ছিল। তবে ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত প্রতি প্রান্তিকেই আমানতকারী কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অনেক এনবিএফআইয়ে দুর্নীতি, অনিয়ম ও সুশাসন না থাকায় জনগণের আস্থাহীন কমে গেছে। এর জেরে এ খাতে কমেছে ছোট আমানতকারীর সংখ্যা। 

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুন শেষে দেশের ৩৫টি এনবিএফআইয়ের আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩.৮০ লাখ। মার্চ শেষে এর পরিমাণ ছিল ৪.২৭ লাখ।

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির (বিডি ফাইন্যান্স) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইসার হামিদ টিবিএসকে বলেন, 'আমাদের খাতে অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) বা ছোট আমানত। এই অ্যাকাউন্টগুলোর সংখ্যা কমে যাওয়ার কারণে ডিপোজিট অ্যাকাউন্টের সংখ্যা কমে যেতে পারে।'

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এনবিএফআইগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ১১৬ কোটি টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১ শতাংশ বেশি। মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে আমানতের পরিমাণ ৮০০ কোটি টাকা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাতেগোনা ভালো কয়েকটি এনবিএফআইয়ে আমানত ও গ্রাহক কমবেশি বাড়ছে। 'তবে এগুলো বাদে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই অবস্থা ভালো নয়। ফলে গ্রাহকেরা সেখানে নতুন করে ডিপোজিট রাখছেন না। উল্টো তাদের ডিপোজিটের টাকা তুলে নিচ্ছেন।' 

তিনি আরও বলেন, 'অনেক প্রতিষ্ঠান এমনও আছে, যারা কয়েক বছর ধরে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। এছাড়া মূল্যস্ফীতি অনেক বেশি বেড়ে যাওয়ায় অনেক গ্রাহক দৈনন্দিন খরচ মেটাতে আমানত তুলে নিচ্ছেন।'

ঋণ বিতরণে অনিয়ম এবং সুশাসনের অভাব থাকায় অধিকাংশ এনবিএফআই ধুঁকছে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

২০২১ সালে গ্রাহক সংখ্যায় বড় পরিবর্তন প্রসঙ্গে সিলিঙ্ক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা এবং আইপিডিসি ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম টিবিএসকে বলেন, 'আমি আইপিডিসিতে থাকাকালীন বেশ কয়েক বছর আগে একটি মোবাইল ফাইন্যান্স সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের সঙ্গে একটা ডিপিএস ক্যাম্পেইন করেছিলাম। 

'তখন কয়েক লাখ নতুন ডিপিএফ অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। আমাদের ভাবনা ছিল, এসব গ্রাহকদের মধ্যে অন্তত ১০-১৫ শতাংশ আইপিডিসির স্থায়ী গ্রাহক তৈরি হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। মূলত এই ধরনের ক্যাম্পেইনগুলো শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকসংখ্যায় বড় পরিবর্তন হয়।'

কোভিড-পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের অতি রক্ষণশীল মনোভাবের কারণে দেশের এনবিএফআই খাতের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে মন্তব্য করে এই আর্থিক খাত বিশেষজ্ঞ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের করে দেওয়া কিছু নীতিমালার কারণে এখন যেসব প্রতিষ্ঠান ভালো আছে, তাদের পক্ষেও টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। 

'এনবিএফআই খাতকে টিকিয়ে রাখতে গেলে কেন্দ্রীয় ব্যাংকের এসব নীতিমালার পরিবর্তন নিয়ে আসা উচিত,' বলেন মমিনুল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে এনবিএফআইগুলোতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২২৮টি। মার্চ শেষে এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৫ হাজার ২০৪টি। অর্থাৎ তিন মাসে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে মাত্র ২৪টি।

Related Topics

টপ নিউজ

এনবিএফআই / এনবিএফআই আমানত / নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান / ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান / আমানত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net