Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
'ঘৃণা বিক্রির কারবার করে ফেসবুক', চাকরি থেকে ইস্তফা ভারতীয় ইঞ্জিনিয়ারের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 September, 2020, 08:50 pm
Last modified: 10 September, 2020, 08:52 pm

Related News

  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপে

'ঘৃণা বিক্রির কারবার করে ফেসবুক', চাকরি থেকে ইস্তফা ভারতীয় ইঞ্জিনিয়ারের

ফেসবুকের কর্মচারীদের নিজস্ব নেটওয়ার্কিং সাইট প্যাসিফিকে নিজের বক্তব্য জানিয়ে চাকরি থেকে ইস্তফা দেন তিনি। অশোক চান্দওয়ানে বলেন, 'আমি চলে যাচ্ছি কারণ যে সংস্থা আমেরিকাসহ গোটা বিশ্বে ঘৃণা ছড়ানোর কাজ করে যাচ্ছে, তার সঙ্গে আমি আর যুক্ত থাকতে পারছি না।' ১৩শ' শব্দের ওই চিঠিতে নিজের বক্তব্যের সমর্থনে একাধিক লিংক প্রমাণ হিসেবে তুলে দিয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
10 September, 2020, 08:50 pm
Last modified: 10 September, 2020, 08:52 pm
অশোক চান্দওয়ানে। ছবি: নিউজট্রি কো.ইন

আবারও অভিযোগ উঠল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুক মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর ব্যবসা করে, এই অভিযোগ তুলে চাকরি থেকে ইস্তফা দিলেন ফেসবুকের এক সফটওয়্যার প্রকৌশলী। নিজ অভিযোগের কথা স্পষ্ট ভাবে জানিয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভ‌ূত অশোক চান্দওয়ানে।

ফেসবুকের কর্মচারীদের নিজস্ব নেটওয়ার্কিং সাইট প্যাসিফিকে নিজের বক্তব্য জানিয়ে চাকরি থেকে ইস্তফা দেন তিনি। অশোক চান্দওয়ানে বলেন, 'আমি চলে যাচ্ছি কারণ যে সংস্থা আমেরিকাসহ গোটা বিশ্বে ঘৃণা ছড়ানোর কাজ করে যাচ্ছে, তার সঙ্গে আমি আর যুক্ত থাকতে পারছি না।' ১৩শ' শব্দের ওই চিঠিতে নিজের বক্তব্যের সমর্থনে একাধিক লিংক প্রমাণ হিসেবে তুলে দিয়েছেন তিনি।

অশোক চান্দওয়ানের ইস্তফা এবং অভিযোগের প্রেক্ষিতে ফেসবুকের মুখপাত্র লিজ বুর্গোইস বলেন, 'আমরা ঘৃণা থেকে মুনাফা করি না। সকল সম্প্রদায়কে নিরাপদ রাখার জন্য প্রতি বছর আমরা কয়েকশ' কোটি ডলার বিনিয়োগ করি। আমাদের নীতি ক্রমাগত আপডেট করার জন্য আমরা বাইরেরও অনেক বিশেষজ্ঞের সঙ্গেও সংযোগ রেখেছি। এই গ্রীষ্মেই আমরা এমন একটি পলিসি লঞ্চ করেছি, যার মাধ্যমে ঘৃণা সম্পর্কিত সব পোস্ট চিহ্নিত করা হচ্ছে এবং সরিয়ে দেওয়া হচ্ছে।'

কয়েক বছর আগেও মার্ক জাকারবার্গের ফেসবুককে আদর্শ নিয়োগকারী বলে মনে করা হত। মোটা বেতনের এই চাকরি ছিল যথেষ্ট আকর্ষক এবং উত্তেজনাপূর্ণ। 

ফেসবুকের চিফ এগজিকিউটিভ মার্ক জাকারবার্গ বলতেন যে, ফেসবুকের উদ্দেশ্য হল গোটা বিশ্বকে একসূতায় বাঁধার। কিন্তু, সম্প্রতি ঘৃণা ও জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুকের নীতি বদলানোর দাবি তুলেছেন এ সংস্থারই অনেক কর্মচারী। সে তালিকায় সর্বশেষ সংযোজন অশোক চান্দওয়ানের ইস্তফা।

ফেসবুকের কাছে সবচেয়ে মূল্যবান কর্মচারী এর সফটওয়্যার প্রকৌশলীরা। তাই চান্দওয়ানের ইস্তফা এবং অভিযোগে বিব্রত সিলিকল ভ্যালির প্রযুক্তি জায়ান্টটি। 

২৮ বছরের চান্দওয়ান জানিয়েছেন, ফেসবুকে কাজের পরিবেশ অত্যন্ত ভালো। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ সমাজের কিসে উপকার হবে, তা চিন্তা করার বদলে নিজেদের মুনাফাতেই বেশি ব্যস্ত। এই বিষয়টি উপলব্ধি হওয়ার পরেই তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান। বিশেষ করে মায়ানমারের গণহত্যা এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রে কেনোশার হিংসার সময়ে; কয়েকটি মিলিশিয়া গ্র‌ুপের পোস্ট ফেসবুক সরিয়ে না দেওয়ার কথা উল্লেখ করেছেন অশোক।
 
Related Topics

টপ নিউজ

তথ্যপ্রযুক্তি খাত / ফেসবুক / সফটঅয়্যার প্রকৌশলী / অশোক চান্দওয়ানে / ঘৃণা ছড়ানোর ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপে

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net