Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
গত ১ মাসে দেড় হাজারের বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2024, 07:10 pm
Last modified: 12 September, 2024, 07:17 pm

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • সংবিধানের ধারাবাহিকতার নামে আ.লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

গত ১ মাসে দেড় হাজারের বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ: নাহিদ ইসলাম

‘আমরা দুই ভাই, আমার কোনো বোন নেই।’
টিবিএস রিপোর্ট
12 September, 2024, 07:10 pm
Last modified: 12 September, 2024, 07:17 pm
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গত এক মাসে সরকার দেড় হাজারেরও বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 'টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ইন্টারনেট থেকে এক হাজার ৬৬৭টি পর্ন ওয়েবসাইট এবং ৫৬০টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।'

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ফাতেমা তাসনিম নামক এক নারীকে নাহিদ ইসলামের বোন পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা সম্পর্কে জানতে চান। জবাবে উপদেষ্টা বলেন, 'আমরা দুই ভাই, আমার কোনো বোন নেই।'

তিনি আরও জানান, হাসপাতালে থাকার সময় ফাতেমা তাসনিম তার পরিবারকে সহায়তা করেছিলেন।

'যখন হাসপাতালে ছিলাম, তখন আমাদের পরিবারের লোকজন আমার সঙ্গে ছিলেন না। তারা কেউ কথাও বলতে পারতেন না। তখন তিনি (ফাতেমা তাসনিম) আমাদেরকে সহযোগিতা করেছেন,' বলেন নাহিদ।

সে সময়ে তিনি [তাসনিম] কোন গণমাধ্যমকে কোন পরিচয়ে কথা বলেছিলেন, তা দেখার মতো অবস্থা ছিল না বলে জানান নাহিদ ইসলাম। 'এছাড়া তিনি গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

পর্নোগ্রাফি / পর্ন / ওয়েবসাইট / নাহিদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • সংবিধানের ধারাবাহিকতার নামে আ.লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net