Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
দ্বিতীয় ইনিংসেও সাকিবের দাপট, ফের নিলেন ৪ উইকেট

খেলা

টিবিএস রিপোর্ট
12 September, 2024, 12:00 am
Last modified: 12 September, 2024, 12:07 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

দ্বিতীয় ইনিংসেও সাকিবের দাপট, ফের নিলেন ৪ উইকেট

সমারসেটের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন আর্চি ভনকে, উপড়ে নেন তার স্টাম্প। ১৮ বছর বয়সী এই ডানহাতি অলরাউন্ডারের বাবার সঙ্গেও খেলেছেন সাকিব, তখন আর্চির বয়স ছিল এক বছর।
টিবিএস রিপোর্ট
12 September, 2024, 12:00 am
Last modified: 12 September, 2024, 12:07 am
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলেন সাকিব। ছবি: সারে কাউন্টি ক্রিকেট ক্লাব

সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন সাকিব আল হাসান। সমারসেটের প্রথম ইনিংসের তিন ভাগের এক ভাগেরও বেশি ওভার বোলিং করেন তিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরা অভিজ্ঞ এই স্পিনার উইকেট শিকারেও নেতৃত্ব দেন। ১৩ বছর পর ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘরোয়া লিগটিতে প্রত্যাবর্তনের দিনে ৪ উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও শাসন জারি রাখলেন, সমারসেটের যাওয়া ৯ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন তিনি। 

তবে মাঝে ব্যাট হাতে ভালো সময় যায়নি। প্রথম ইনিংসে সারের করা ৩২১ রানে সাকিবের অবদান ২৪ বলে ১২ রান। টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে সমারসেট। দলটির লিড দাঁড়িয়েছে ১৯০ রান। 

ব্যাট হাতে অবদান রাখতে না পারার হতাশা অবশ্য পরে বল হাতে অনেকটাই ঘুচিয়ে নেন সাকিব। সমারসেটের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন তিনি। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ফিরিয়ে দেন আর্চি ভনকে, উপড়ে নেন তার স্টাম্প। 

১৮ বছর বয়সী এই ডানহাতি অলরাউন্ডারের বাবার সঙ্গেও খেলেছেন সাকিব, তখন আর্চির বয়স ছিল এক বছর। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিব বোলিংয়ে আসার আগেই আউট হয়ে যান ভন। ১৭ বছর পর তার ছেলে আর্চির উইকেট নিলেন সাকিব। 

সাকিবের দ্বিতীয় শিকার টম অ্যাবেল। ১৪তম ওভারে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন বাংলাদেশ অলরাউন্ডার। তৃতীয় উইকেটের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় সাকিবকে। ইনিংসের ৩২তম ওভারে সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিকেও এলবিডব্লিউ করেন তিনি। পরের ওভারেই তার শিকার জেমস রেউ। 

দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাটিং করেছে সমারসেট, এর মধ্যে সাকিব একাই প্রায় অর্ধেক ওভার করেছেন। বাঁহাতি এই স্পিনার ২৫ ওভার বোলিং করেন, সারের আর কোনো বোলার ১৩ ওভারের বেশি করেননি। ৪ উইকেট নিতে ২৫ ওভারে সাকিবের খরচা ৮৫ রান। জর্ডান ক্লার্ক ২টি এবং কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান একটি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / সারে / কাউন্টি চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net