Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা বিএনপি নেতার দখল থেকে মুক্ত

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
10 September, 2024, 06:50 pm
Last modified: 10 September, 2024, 07:25 pm

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল

মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা বিএনপি নেতার দখল থেকে মুক্ত

গত শনিবার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদারের বিরুদ্ধে নিজের পারিবারিক জমি দাবি করে ভিটাটি দখলে নেওয়ার অভিযোগ ওঠে। সেখানে থাকা ছবি, বইসহ স্মৃতিচিহ্ন নষ্ট ও ভাঙচুর করা হয়। ভিটাটি দখল নিয়ে সেখানে চালের গুদাম করা হয়। সরিয়ে ফেলা হয় লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসনের দেওয়া সাইনবোর্ডও।
ফরিদপুর প্রতিনিধি
10 September, 2024, 06:50 pm
Last modified: 10 September, 2024, 07:25 pm
ছবি: টিবিএস

মাদারীপুরের ডাসারে প্রশাসনের হস্তক্ষেপে কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব মাইজপাড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ভিটাটি উদ্ধার করে।

গত শনিবার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদারের বিরুদ্ধে নিজের পারিবারিক জমি দাবি করে ভিটাটি দখলে নেওয়ার অভিযোগ ওঠে। সেখানে থাকা ছবি, বইসহ স্মৃতিচিহ্ন নষ্ট ও ভাঙচুর করা হয়। ভিটাটি দখল নিয়ে সেখানে চালের গুদাম করা হয়। সরিয়ে ফেলা হয় লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসনের দেওয়া সাইনবোর্ডও।

সোহেলের বাড়ি কাজীবাকাই ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকায়।

ওই ভিটায় একটি টিনশেড ঘর (সুনীল স্মৃতি পাঠাগার) রয়েছে। দখলে নিয়ে ঘরটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানের সময় ওই তালা ভেঙে ঘরটিতে নতুন তালা লাগিয়ে দেয় প্রশাসন। 

এর আগে আজ দুপুরে সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিয়ে দখল হওয়া ভিটাটিতে যায় উপজেলা প্রশাসন। তাদের আসার খবরে পালিয়ে যান সোহেল।

এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বিচার দাবি করেছেন জেলার কবি, সাহিত্যিক ও লেখকরা।

উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনির পূর্ব মাইজপাড়া গ্রামে। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ৭ একর ১৫ শতাংশ পৈতৃক জমি রয়েছে। এর মধ্যে ২ একর ৯৭ শতাংশ খাসজমি হিসেবে রেকর্ড আছে। সুনীল গঙ্গোপ্যাধ্যায় ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান।

Related Topics

টপ নিউজ

সুনীল গঙ্গোপাধ্যায় / পৈতৃকভিটা / দখল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net