Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
আশুলিয়ায় পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অস্থিরতা কাটেনি, আজও বন্ধ ৪১টি কারখানা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 12:15 pm
Last modified: 10 September, 2024, 02:50 pm

Related News

  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যের ডাক দিলেন চট্টগ্রামের শ্রমিক নেতারা
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান

আশুলিয়ায় পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অস্থিরতা কাটেনি, আজও বন্ধ ৪১টি কারখানা

বিজিএমইএ সূত্র বলছে, বেলা ১২ টা পর্যন্ত তাদের কাছে মোট ৪২টি কারখানা আজ স্ব-বেতনে (লিভ উইথ পে) বন্ধ থাকার তথ্য রয়েছে। এর মধ্যে ৪১টি কারখানা সাভার-আশুলিয়া, জিরানী এলাকায় অবস্থিত।
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 12:15 pm
Last modified: 10 September, 2024, 02:50 pm
ফাইল ছবি: সংগৃহীত

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ কিছুটা উন্নত হলেও অস্থিরতা এখনো পুরোপুরি কাটেনি। মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় আজও ২১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আজ মোট ৪২টি কারখানা বন্ধ রয়েছে।

এছাড়া কিছু শ্রমিক কারখানায় এলেও বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে দিয়ে বসে আছেন বলে জানা গেছে। এসব কারখানার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।

বিজিএমইএ সূত্র বলছে, বেলা ১২ টা পর্যন্ত তাদের কাছে মোট ৪২টি কারখানা আজ স্ব-বেতনে (লিভ উইথ পে) বন্ধ থাকার তথ্য রয়েছে। এর মধ্যে ৪১টি কারখানা সাভার-আশুলিয়া, জিরানী এলাকায় অবস্থিত।

এগুলোর মধ্যে রয়েছে, মাসকট, লুসাকা, জেনারেশন নেক্সট, রেডিয়েন্স নিটওয়্যার, টেক্স টাউন, ইউফোরিয়াসহ বিভিন্ন কারখানা। এছাড়া ১১টি পোশাক কারখানার শ্রমিকরা আজ কারখানা খোলা থাকলেও কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছে।

অন্যদিকে শারমীন গ্রুপ, মন্ডল নিটওয়্যার, ক্রসওয়্যার লিমিটেড, ইয়াগি, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ, প্রিন্স জ্যাকার্ড লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেডসহ অন্তত ২১টি কারখানার শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করে বিভিন্ন দাবিতে বিশৃঙ্খলা করছে বলে জানা গেছে।

এর আগে গতকাল কারখানা মালিক, ট্রেড ইউনিয়ন নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গতকাল এক বৈঠকের পর বিজিএমইএ'র পক্ষ থেকে আজ সকাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর একজন পরিচালক আশিকুর রহমান দ্য বিজনেস স্টান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছিলেন, আজ থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে, এমনকি গতকাল সোমবার যেই ১১৯টি কারখানা বন্ধ ছিল, সেগুলোও খোলা থাকবে।

এছাড়াও তিনি জানান, ছয় ঘণ্টারও বেশি আলোচনার পর উভয় পক্ষই সম্মত হয়েছিল যে নারী-পুরুষ পরিচয়ের ভিত্তিতে এবং নতুন নিয়োগ হবে যোগ্যতা ও কারখানার প্রয়োজনের ভিত্তিতে।

বেলা ১১টার দিকে শারমীন গ্রুপের এক নারী শ্রমিক টিবিএস'কে বলেন, "সকাল থেকে শ্রমিকরা কারখানায় এলেও বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে আছে। মালিকপক্ষ উপস্থিত রয়েছে, শ্রমিকদের সাথে মালিকপক্ষ আলোচনা করছে।" তবে কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রাখলেও কোন ঝামেলা করেনি বলেও জানান তিনি।

শিল্প পুলিশ-১'র পুলিশ সুপার মো. সারোয়ার আলম টিবিএসকে বলেন, "পরিস্থিতি আগের তুলনায় আজ অনেকটাই স্বাভাবিক। অধিকাংশ কারখানা আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। কিছু কারখানা গতকাল থেকেই বন্ধ ছিল, আর কারখানার অভ্যন্তরে শ্রমিকদের সাথে মালিকপক্ষের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ২১টির মত কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাহিরে কোথাও কোন সমস্যা হয়নি, সড়ক ও কারখানার বাহিরের পরিবেশ স্বাভাবিক রয়েছে।"

তিনি আরো জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি, টহল ও অবস্থান অব্যাহত রয়েছে।

এদিকে ইন্ডাস্ট্রি সূত্র জানায়, সকাল থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের উভয় পাশে অবস্থিত কারখানাগুলোর পরিবেশ ভালো থাকলেও অবনতি হয়েছে কাঠগড়া অঞ্চলে অবস্থিত কারখানাগুলোর কর্মপরিবেশ। 

গত কয়েকদিন আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অঞ্চলে শ্রমিক অসন্তোষ থাকলেও অনেকটাই স্বাভাবিক ছিল কাঠগড়া এলাকায় অবস্থিত কারখানাগুলোর কর্মপরিবেশ। 

বিচ্ছিন্ন দু'একটি ঘটনা ব্যতীত এই অঞ্চলে বড় কোন শ্রমিক অসন্তোষের সংবাদ পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

আশুলিয়া / পোশাক কারখানা / বন্ধ / অস্থিরতা / শ্রমিক / দাবি / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যের ডাক দিলেন চট্টগ্রামের শ্রমিক নেতারা
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net