Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি প্রিন্সের বৈঠক; আলোচনায় ওপেক+ ও ফিলিস্তিন ইস্যু

আন্তর্জাতিক

রয়টার্স
10 September, 2024, 12:45 pm
Last modified: 10 September, 2024, 12:47 pm

Related News

  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া
  • বিধিনিষেধ শিথিল: রিয়াদের পর এবার জেদ্দা ও দাহরানে মদের দোকান খুলছে সৌদি আরব
  • পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার পর ইউক্রেনকে যুদ্ধের জন্য দায়ী করলেন ট্রাম্প

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি প্রিন্সের বৈঠক; আলোচনায় ওপেক+ ও ফিলিস্তিন ইস্যু

এদিকে সালমান-ল্যাভরভের এই বৈঠকের আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ল্যাভরভের মধ্যে আরেকটি বৈঠক হয়। সেখানে তারা বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ ছাড়া দুই বৈঠকেই রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর পারস্পরিক ইচ্ছার কথা তুলে ধরেন নেতারা।
রয়টার্স
10 September, 2024, 12:45 pm
Last modified: 10 September, 2024, 12:47 pm
ছবি: এক্স থেকে সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। সফরকালীন সময়ে তিনি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাতের বিষয়টি গতকাল (সোমবার) নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, পারস্পরিক জ্বালানি সহায়তা ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ওপেক+ এর ফ্রেমওয়ার্ক নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টি। এক্ষেত্রে দুই পক্ষই অগ্রগতি নিয়ে নিজেদের সন্তুস্তি প্রকাশ করেছে।

এদিকে সালমান-ল্যাভরভের এই বৈঠকের আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ল্যাভরভের মধ্যে আরেকটি বৈঠক হয়। সেখানে তারা বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ ছাড়া দুই বৈঠকেই রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর পারস্পরিক ইচ্ছার কথা তুলে ধরেন নেতারা।

আলোচনার সময় কূটনৈতিক সম্পর্ক গভীর এবং অভিন্ন স্বার্থের ইস্যুতে খোলামেলা সংলাপ বজায় রাখার জন্য তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন নেতারা। যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের বিষয়টিকে সামনে নিয়ে আসে।

এদিকে রাশিয়া-জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) স্ট্র্যাটেজিক ডায়ালগের সপ্তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ল্যাভরভ জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইয়ির সঙ্গেও বৈঠক করেছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও  দক্ষিণ আমেরিকায় অবস্থিত ১৩টি তেলসমৃদ্ধ দেশ নিয়ে গঠিত হয় অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। পরবর্তী সময়ে ২০১৯ সালে এর সঙ্গে তেল উৎপাদনে শীর্ষস্থানীয় রাশিয়া এবং অন্যান্য দেশ যুক্ত হয়ে গঠিত হয় ওপেক প্লাস।

তেলের বাজারে 'কেন্দ্রীয় ব্যাংক' খ্যাত ওপেক নিয়মিত ও জরুরি বৈঠক করে সারা বিশ্বে তেলের দাম ও উৎপাদন স্তরের নীতিগুলো সমন্বয় করে। কোভিড-১৯ পরবর্তী বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী, তখন তেলের উৎপাদন কমানোর মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-সৌদি আরব / সের্গেই ল্যাভরভ / প্রিন্স মোহাম্মদ বিন সালমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া
  • বিধিনিষেধ শিথিল: রিয়াদের পর এবার জেদ্দা ও দাহরানে মদের দোকান খুলছে সৌদি আরব
  • পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার পর ইউক্রেনকে যুদ্ধের জন্য দায়ী করলেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net