Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতলো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’

বিনোদন

দ্য গার্ডিয়ান
09 September, 2024, 11:45 am
Last modified: 09 September, 2024, 11:55 am

Related News

  • ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’, রেকর্ড ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন
  • ‘আমি ছেড়ে দিচ্ছি’: অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন কেট ব্লানচেট
  • মেরিলিন মনরোর জীবনের অন্ধকার বাস্তবতা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে 'ব্লন্ড'
  • ‘ভাবুন তো এমন একটি দেশের কথা, যেখানে কোনো শিল্পী নেই’: ভেনিসে মাতৃভূমি নিয়ে আফগান চলচ্চিত্রকারদের আর্তনাদ
  • ভেনিস উৎসবে আফগান চলচ্চিত্রকারদের নিয়ে বিশেষ আয়োজন

ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতলো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’

টিলডা সুইন্টন এবং জুলিয়ান মুর অভিনীত চলচ্চিত্রটির প্রিমিয়ার দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৮ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান ।
দ্য গার্ডিয়ান
09 September, 2024, 11:45 am
Last modified: 09 September, 2024, 11:55 am
ছবি: এএফপি

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার-এর প্রথম ইংরেজি সিনেমা 'দ্য রুম নেক্সট ডোর'। 

আসরের শুরুতে টিলডা সুইন্টন এবং জুলিয়ান মুর অভিনীত চলচ্চিত্রটির প্রিমিয়ার দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৮ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) জানান । ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশনের মধ্যে এটি একটি। সিনেমায় ইউথেনেশিয়া (স্বেচ্ছামৃত্যু) এবং জলবায়ু সংকটের মতো গুরুতর বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

২০১৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা স্মারকে ভূষিত হন পেদ্রো। ১৯৯৯ সালে তিনি 'অল অ্যাবাউট মাই মাদার' সিনেমার জন্য সেরা বিদেশি ভাষা বিভাগে অস্কার জিতেছিলেন।

৭৪ বছর বয়সে এসে পেদ্রো ইংরেজি ভাষায় চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন। প্রিমিয়ারের আগে তিনি বলেন, তার সিনেমাটি জীবনের গুরুত্বকে তুলে ধরেছে, এটি স্পষ্টভাবে এই বার্তা দিতে চেয়েছে— মানুষ যেন তাদের পছন্দ অনুযায়ী সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারে। এটি ইউথেনেশিয়ার (স্বেচ্ছামৃত্যু) পক্ষে একটি চলচ্চিত্র। 

পেদ্রো যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সমালোচনা করেন, যেখানে তথাকথিত 'দয়া করে হত্যা' (মার্সি কিলিং) বেআইনি, যদিও তার নিজ দেশ স্পেনে এটি বৈধ।

এছাড়া, মাউরা দেলপেরো পরিচালিত 'ভেরমিলিয়ো' দ্বিতীয় পুরস্কার সিলভার লায়ন জিতে নিয়েছে। 

শনিবার ভেনিসে থাকলেও, নিকোল কিডম্যান আকস্মিকভাবে মায়ের মৃত্যুর খবর পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তিনি জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। 'বেবিগার্ল' চলচ্চিত্রে যৌন আকাঙ্ক্ষায় ডুবে থাকা দৃঢ়চেতা সিইও রোমি চরিত্রে তার অভিনয় জুরিদের মন কেড়েছে। 

 দ্য কোয়াইট সন সিনেমায় অভিনয় করে ফ্রান্সের ভিনসেন্ট লিনডন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

সেরা পরিচালকের পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ব্র্যাডি করবেট, তার সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ সিনেমা দ্য ব্রুটালিস্ট পরিচালনার জন্য। সিনেমাটি একজন হাঙ্গেরিয়ান হলোকাস্ট জীবিত ব্যক্তির গল্প, যিনি যুক্তরাষ্ট্রে তার জীবন পুনর্গঠনের চেষ্টা করেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদ্রিয়েন ব্রডি।

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মুরিলো হাওসার এবং হেইটর লোরেগা, তাদের চলচ্চিত্র আই এম স্টিল হেয়ার-এর জন্য, যা ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের প্রেক্ষাপটে নির্মিত। অন্যদিকে, গর্ভপাত বিষয়ক ড্রামা এপ্রিল-এর জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন জর্জিয়ান পরিচালক ডিয়া কুলুমবেগাশভিলি। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ভেনিস চলচ্চিত্র উৎসব / ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল / পেদ্রো আলমোদোভার / গোল্ডেন লায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’, রেকর্ড ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন
  • ‘আমি ছেড়ে দিচ্ছি’: অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন কেট ব্লানচেট
  • মেরিলিন মনরোর জীবনের অন্ধকার বাস্তবতা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে 'ব্লন্ড'
  • ‘ভাবুন তো এমন একটি দেশের কথা, যেখানে কোনো শিল্পী নেই’: ভেনিসে মাতৃভূমি নিয়ে আফগান চলচ্চিত্রকারদের আর্তনাদ
  • ভেনিস উৎসবে আফগান চলচ্চিত্রকারদের নিয়ে বিশেষ আয়োজন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net