Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
‘ভাবুন তো এমন একটি দেশের কথা, যেখানে কোনো শিল্পী নেই’: ভেনিসে মাতৃভূমি নিয়ে আফগান চলচ্চিত্রকারদের আর্তনাদ

বিনোদন

টিবিএস ডেস্ক
05 September, 2021, 03:15 pm
Last modified: 05 September, 2021, 03:19 pm

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • হলে ফেরা...
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

‘ভাবুন তো এমন একটি দেশের কথা, যেখানে কোনো শিল্পী নেই’: ভেনিসে মাতৃভূমি নিয়ে আফগান চলচ্চিত্রকারদের আর্তনাদ

'আমরা চেয়েছিলাম নানা রকমের চলচ্চিত্র বানিয়ে আমাদের গল্পগুলোকে একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখাতে, যেন দেশটির প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।'
টিবিএস ডেস্ক
05 September, 2021, 03:15 pm
Last modified: 05 September, 2021, 03:19 pm
৪ সেপ্টেম্বর ২০২১, ভেনিস চলচ্চিত্র উৎসবে সাহরা করিমি [বাঁয়ে] ও সাহরা মনি। ছবি: এপি

তালেবানরা রাষ্ট্রক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে চলে যাওয়া নারী চলচ্চিত্রকাররা নিজ দেশের মানুষের দুঃখ-দুর্দশা ভুলেননি। শনিবার ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের এক বিশেষ আলোচনাসভায় যোগ দিয়ে তাদের কণ্ঠে ঝরে পড়ে সেই বেদনাবোধ।

আলোচনায় অংশ নেন আফগান ফিল্ম অর্গানাইজেশনের প্রথম নারী প্রেসিডেন্ট সাহরা করিমি এবং ডকুমেন্টারি চলচ্চিত্রকার সাহরা মনি।

কিছুতেই দেশ ছেড়ে পালাবেন না, তালেবানরা কাবুল দখলের পর জীবন-মৃত্যুর দোলাচলে এমন সিদ্ধান্তে ঘণ্টার পর ঘণ্টা অনড় থাকলেও অবশেষে আফগানিস্তান ছাড়তে বাধ্য হন চলচ্চিত্রকার করিমি। সে গল্প তিনি রিপোর্টারদের শুনিয়েছেন।

তার বেশ কিছু চলচ্চিত্র প্রকল্প এখনো প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। সেগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

'আফগানিস্তানের আখ্যান পাল্টে দেওয়ার স্বপ্ন ছিল আমাদের। কেননা দেশটির এমন বাস্তবতা নিয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আমরা চেয়েছিলাম নানা রকমের চলচ্চিত্র বানিয়ে আমাদের গল্পগুলোকে একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখাতে, যেন দেশটির প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে,' বলেন সাহরা করিমি।

কিন্তু আচমকাই তার সেই স্বপ্ন ফিকে হয়ে যায়।

'ভাবুন তো এমন একটি দেশের কথা, যেখানে কোনো শিল্পী নেই, কোনো চলচ্চিত্রকার নেই, তাহলে সে দেশের নাগরিকেরা কীভাবে আত্মপরিচয় প্রকাশ করবে?' প্রশ্ন রেখে করিমি বলেন, 'আমরা হয়তো রাজনৈতিক দূত নই, তবে আমরা আমাদের নিজেদের গল্পের, আমাদের আত্মপরিচয়ের দূত।'

আলোচিত আফগান চলচ্চিত্রকার সাহরা করিমি। ছবি: রয়টার্স

'আমরাই সেই মানুষ, যারা আমাদের চলচ্চিত্রের মাধ্যমে, আমাদের সংগীতের মাধ্যমে, আমাদের সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের আত্মপরিচয় বিশ্বের কাছে হাজির করি,' যোগ করেন ওই চলচ্চিত্রকার।

সাহরা করিমি জানান, 'থাকব নাকি চলে যাব- জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে পড়ে' কয়েক ঘণ্টা দোলাচলে কাটিয়ে, ১৫ আগস্ট সকালে তিনি দেশত্যাগের সিদ্ধান্ত নেন।

আফগানিস্তানের বেশ কিছু তরুণ ও উজ্জ্বল নক্ষত্রও দেশত্যাগে বাধ্য হয়েছেন বলে জানান তিনি; তবে আরও জানান, এখনো প্রতিশ্রুতিশীল অনেক চলচ্চিত্রকার দেশে আটকা পড়েছেন। নিরাপত্তার খাতিতে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো মুছে ফেলছেন।

আফগান তথ্যচিত্র নির্মাতা সাহরা মনি। ছবি: ফেসবুক

অন্যদিকে, সাহরা মনি জানান, প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে, নানা বিড়ম্বনার মধ্যে তাকে নিজ দেশে সময় কাটাতে হয়েছে। তার বাড়ির বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে। কেননা, নিজ দেশকে নতুন করে গড়ে তুলতে এবং দেশটিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরায় চালু করতে চেয়েছিলেন তিনি।

'আমরা দেশেই ছিলাম। কেননা, আমরা ছিলাম আশাবাদী মানুষ,' বলেন তিনি। কিন্তু তালেবানরা ক্ষমতা দখলের পর 'মনে হলো, আমাদের লড়াই করার আর কিছুই নেই। আমরা সবকিছু খুইয়ে ফেলেছি।'


  • সূত্র: এপি/দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

আফগান চলচ্চিত্রকার / ভেনিস চলচ্চিত্র উৎসব / আফগানিস্তান / চলচ্চিত্র / ইতালি / সাহরা করিমি / সাহরা মনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • হলে ফেরা...
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net