Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন

খেলা

টিবিএস ডেস্ক
07 September, 2024, 07:55 pm
Last modified: 08 September, 2024, 02:27 pm

Related News

  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন

ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ এই ফরোয়ার্ডের উপলব্ধি, শরীর যতোদিন চাইবে খেলা চালিয়ে যাবেন তিনি। এ পথে রোনালদোই তার কাছে একমাত্র উদাহরণ। পর্তুগিজ কিংবদন্তির পথ অনুসরণ করে সামনে পা ফেলতে চান ৩১ বছর বয়সী কেইন। 
টিবিএস ডেস্ক
07 September, 2024, 07:55 pm
Last modified: 08 September, 2024, 02:27 pm

বয়স চলছে ৩৯, কিন্তু এখনও ফুটবল মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল-নাসেরের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলেও নিয়মিত পর্তুগিজ এই কিংবদন্তি। একদিন আগেই নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জালে বল পাঠিয়ে ৯০০তম গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। এই বয়সেও তাকে এভাবে দেখে অনুপ্রাণিত হ্যারি কেইন। রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান ইংল্যান্ডের অধিনায়ক। 

রোনালদোর ৯০০ গোলের রেকর্ডটি যেন ক্ষুধা বাড়িয়ে দিয়েছে কেইনের। ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ এই ফরোয়ার্ডের উপলব্ধি, শরীর যতোদিন চাইবে খেলা চালিয়ে যাবেন তিনি।  এ পথে রোনালদোই তার কাছে একমাত্র উদাহরণ। তার পথ অনুসরণ করেই সামনে পা ফেলতে চান ৩১ বছর বয়সী কেইন। 

রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে কেইন বলেন, 'ক্রিশ্চিয়ানো আমাদের জন্য বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই নয়, একইসঙ্গে সর্বোচ্চ পর্যায়ে কীভাবে নিজের ক্যারিয়ারকে দীর্ঘ করা যায় সেই, সেই দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি।' 

'সার্বিকভাবে আমি আগেও মনে করেছি, ৩০ বছর বয়স হলেই সাধারণত একজন খেলোয়াড় অনেকটাই মন্থর হয়ে যায়। ম্যাচ কম খেলে, এমনকি সর্বোচ্চ পর্যায়ের কোনো ম্যাচ খেলার যোগ্যতা সে হারিয়ে ফেলে। কিন্তু ক্রিশ্চিয়ানো প্রতি সপ্তাহে, প্রতি ম্যাচে যা দেখাচ্ছে, তা অভাবনীয়। প্রতি ম্যাচে এখনও সে গোল পাচ্ছে। এ কারণেই আমি বলতে চাই, সে-ই আমার লক্ষ্য।' যোগ করেন তিনি।

ফিটনেস বিবেচনায় যতোদিন খেলা সম্ভব, খেলে যেতে চান কেইন। তার ভাষায়, 'যতোদিন সম্ভব আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। চোখের সামনে অন্যরা যখন সেটা করে দেখায়, তখন অনুপ্রেরণা পাওয়া যায়। তখন মনে হয় সবকিছুই সম্ভব। শুধু ফিটনেস ধরে রাখাই মূল দায়িত্ব। চারদিকে যে ধরনের আলোচনাই হোক না কেন, এখনও আমি শারিরীক ও মানসিকভাবে নিজেকে ফিট মনে করি। পারফর্ম করতে পারলে সব কিছুরই সমাধান সম্ভব।'

সর্বশেষ ইউরোতে ভালো সময় যায়নি কেইনের। ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা খোয়ায় তারা। ইউরোতে কেইনের ফিটনেস নিয়ে আলোচনা ছিল। এ নিয়ে তিনি বলেন, 'ইউরোর সময় আমার অবস্থা নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু তখন তাদেরকে বলতে ইচ্ছা হয়েছে, আমি ভালো অনুভব করছি। যদিও সব সময় নিজের মনের মতো করে সব ম্যাচে পারফর্ম করতে পারিনি। কিন্তু আমার মতো অনেকেই ইউরোতে ভালো করতে পারেনি। তারপরও সকলের চেষ্টায় আমরা ফাইনালে খেলেছি। দলের স্পিরিট দারুণ ছিল।'

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / হ্যারি কেইন / ইংল্যান্ড ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net