Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
লুট হওয়া ৩,৯৩৩টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2024, 03:25 pm
Last modified: 07 September, 2024, 03:35 pm

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

লুট হওয়া ৩,৯৩৩টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী 

মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অস্ত্রের পাশাপাশি প্রায় ৭ লাখ রাউন্ড বুলেট, ৩২,০০৫টি টিয়ারগ্যাস ও ৪,৬৯২টি সাউন্ড গ্রেনেড লুট করা হয়েছে। যার বেশিরভাগই এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
টিবিএস রিপোর্ট
07 September, 2024, 03:25 pm
Last modified: 07 September, 2024, 03:35 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ঘিরে লুট হওয়া অন্তত ৩,৯৩৩টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চালানো অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আন্দোলন ঘিরে মোট ৫,৮১৮টি অস্ত্র লুট করা হয়েছে। এগুলোর মধ্যে ১,১৩৫টি চাইনিজ রাইফেল, ২৫১টি এসএমজি ও ২,১৯১টি শটগান রয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ৮৩৯টি রাইফেল, ১৯১টি এসএমজি ও ১,৬২৪টি শটগান উদ্ধার করা সম্ভব হয়েছে।

মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অস্ত্রের পাশাপাশি প্রায় ৭ লাখ রাউন্ড বুলেট, ৩২,০০৫টি টিয়ারগ্যাস ও ৪,৬৯২টি সাউন্ড গ্রেনেড লুট করা হয়েছে। যার বেশিরভাগই এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের সময় ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ এর মধ্যে বেসামরিক নাগরিকদের দেওয়া সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রত্যাহার করে। একইসাথে অবৈধ অস্ত্র উদ্ধারে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে দেশে যৌথ অভিযান শুরু করে।

এক্ষেত্রে নির্দেশনা মেনে লাইসেন্সধারীরা থানায় অস্ত্র ও গুলি জমা না দিলে পরদিন থেকেই তা অবৈধ হয়ে যাবে বলে ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

অস্ত্র / অস্ত্র উদ্ধার / আইনশৃঙ্খলা বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net