Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির ১ সদস্যের মৃত্যু

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
05 September, 2024, 09:00 pm
Last modified: 05 September, 2024, 09:08 pm

Related News

  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির ১ সদস্যের মৃত্যু

বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
কক্সবাজার প্রতিবেদক
05 September, 2024, 09:00 pm
Last modified: 05 September, 2024, 09:08 pm
ছবি: টিবিএস

কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপির এক সদস্যের ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। পরে মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে রামুর মহাবিহার শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

মৃত্যু হওয়া বিজিপির সদস্য ক্যাউ নন্দা (৩০) মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ( বিজিপি ) পুলিশ ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন।

ছবি: টিবিএস

আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, 'মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন সংঘর্ষ চলছে। এর জেরে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয়ে রয়েছে ১২৪ জন বিজিপি সদস্য।

এর মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য ক্যাউ নন্দা গত ২৮ জুলাই অসুস্থ হয়ে পড়েন। পরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়ে।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিজিবির কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। গত ২ আগস্ট সেখানকার চিকিৎসক বিজিপির অসুস্থ এ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) পাঠান। 

বিজিবির এ কর্মকর্তা বলেন,  'গত ৩ আগস্ট রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিপি সদস্য ক্যাউ নন্দার মৃত্যু হয়। পরে পুলিশ মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃতদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে বিষয়টি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সরকারের সংশ্লিষ্টরা মিয়ানমার দূতাবাস যোগযোগ করেন।'

ছবি: টিবিএস

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সরকারের সংশ্লিষ্টদের পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গত ১৭ আগস্ট চমেক হাসপাতালের মর্গ থেকে বিজিপির সদস্যের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রামু উপজেলার মহাবিহার শ্মশানে ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি এবং বিজিবির সংশ্লিষ্টদের উপস্থিতিতে অসুস্থ হয়ে মৃত্যু হওয়া বিজিপির সদস্যের সৎকার সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বিজিপি / মিয়ানমার / মৃত্যু / টেকনাফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net