Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
প্যারালিম্পিকে যেভাবে খেলা হয়েছে ‘ব্লাইন্ড সকার’

খেলা

টিবিএস ডেস্ক
05 September, 2024, 07:45 pm
Last modified: 07 September, 2024, 01:19 pm

Related News

  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • একুশে বইমেলা: সব নতুন বইয়ের ব্রেইল সংস্করণ চান দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকরা
  • গান ছেড়ে ভিক্ষার ‘নির্দেশ’: ৬ দিন পর ফের গান গাইলেন অন্ধ হেলাল, এখনো কাটেনি ভয়

প্যারালিম্পিকে যেভাবে খেলা হয়েছে ‘ব্লাইন্ড সকার’

প্রতিটি দলে চারজন অন্ধ খেলোয়াড় (যারা মুখোশ পরে খেলেন) এবং একজন গোলরক্ষক থাকেন। গোলরক্ষক দৃষ্টিশক্তিসম্পন্ন বা দৃষ্টি প্রতিবন্ধী হতে পারেন।
টিবিএস ডেস্ক
05 September, 2024, 07:45 pm
Last modified: 07 September, 2024, 01:19 pm

২০২৪ প্যারিস প্যারালিম্পিকস প্রমাণ করে চলেছে যে প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য ক্রীড়া জগত কতোটা বড়, অসাধারণ এবং অনেক সময় তারা কতটা উপেক্ষিত থেকে যান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে ব্লাইন্ড সকার বা বি১ ৫-এ-সাইড সকার, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়রা নিজেদের অন্যান্য সক্ষমতাগুলো দেখানোর সুযোগ পেয়ে থাকেন। 

এটা ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (আইবিএসএ) নিয়ন্ত্রণাধীন। যা ১৯৮১ সালে প্যারিসে প্রতিষ্ঠিত হয়। কীভাবে এই ব্লাইন্ড সকার খেলা হয়, দেখে নেওয়া যাক।

বি১ ৫-এ-সাইড সকারের খেলার মাঠ

বি২/৩ ৫-এ-সাইড সকার এবং বি১ সকারের মধ্যে পার্থক্য আছে। বি২/৩-এ দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশ নেয়, কিন্তু বি১-এ খেলোয়াড়রা সম্পূর্ণ অন্ধ। প্যারালিম্পিকে শুধুমাত্র বি১ সকার খেলা হয়। এই খেলা ৪০ মিটার লম্বা এবং ২০ মিটার চওড়া মাঠে হয়। মাঠের দুই পাশে ১ থেকে ১.৩ মিটার উঁচু বোর্ড থাকে, যাতে বল মাঠের বাইরে না যায়।

খেলোয়াড় সংখ্যা

প্রতিটি দলে চারজন অন্ধ খেলোয়াড় (যারা মুখোশ পরে খেলেন) এবং একজন গোলরক্ষক থাকেন। গোলরক্ষক দৃষ্টিশক্তিসম্পন্ন বা দৃষ্টি প্রতিবন্ধী হতে পারেন। গোলরক্ষককে তার নির্দিষ্ট জায়গায় থাকতে হয়, এবং তিনি তার দলকে আক্রমণ কীভাবে ঠেকানো যায় সেটির নির্দেশনা দেন। আক্রমণ করার সময়, খেলোয়াড়রা গোলের পিছনে থাকা একজন গাইডের সাহায্য নেন, যিনি  পুরো মাঠের চিত্র দেখতে পান।  বল মাঝমাঠে থাকলে কোচ নির্দেশনা দিতে পারেন। সাধারণ ফুটবল খেলার  মতো এখানে অফসাইড নেই, তাই খেলায় সময়ক্ষেপণও তেমন হয় না। 

বল এবং খেলার নিয়ম

গোলরক্ষক, গাইড এবং কোচ ছাড়া কেউ খেলার সময় কথা বলতে পারে না। কারণ, বলের ভেতরে ছোট ছোট আরও বল থাকে যেগুলো শব্দ করে থাকে, যা খেলোয়াড়দের বলের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। দর্শকদেরও চুপচাপ থাকতে বলা হয়, যাতে খেলোয়াড়রা তাদের শ্রবণশক্তি কাজে লাগাতে পারে। গোল হলে দর্শকরা চিৎকার করতে পারেন।

ম্যাচের দৈর্ঘ্য 

প্রতিটি বি১ ৫-এ-সাইড ম্যাচ ২০ মিনিটের দুটি অর্ধে বিভক্ত থাকে, মাঝখানে ১০ মিনিটের বিরতি থাকে।

খেলার ইতিহাস

প্রথম ৫-এ-সাইড ব্লাইন্ড সকার দক্ষিণ আমেরিকায় শুরু হয়। ব্রাজিল ১৯৮০ সালে প্রথমবারের মতো এই খেলার চ্যাম্পিয়নশিপ আয়োজন করে এবং প্যারালিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে তারাই সবসময় সোনা জিতেছে। এই খেলা পরে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ১৯৮৬ সালে স্পেনে প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল থেকে বি১ ৫-এ-সাইড সকার প্যারালিম্পিকের একটি আনুষ্ঠানিক খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে এই খেলা আইফেল টাওয়ারের নিচে একটি অস্থায়ী মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

Related Topics

টপ নিউজ

প্যারিস প্যারালিম্পিকস / দৃষ্টি প্রতিবন্ধী / ব্লাইন্ড সকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • একুশে বইমেলা: সব নতুন বইয়ের ব্রেইল সংস্করণ চান দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকরা
  • গান ছেড়ে ভিক্ষার ‘নির্দেশ’: ৬ দিন পর ফের গান গাইলেন অন্ধ হেলাল, এখনো কাটেনি ভয়

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net