Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
দুর্নীতির অভিযোগে সাবেক প্রাণিসম্পদমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 05:15 pm
Last modified: 28 August, 2024, 05:17 pm

Related News

  • ‘পাম্পে পাম্পে ঘুরেও নিজের গাড়ির তেল পাইনি’—সংসদে জ্বালানি সংকট নিয়ে এমপিদের ক্ষোভ
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

দুর্নীতির অভিযোগে সাবেক প্রাণিসম্পদমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজ বুধবার (২৮ আগস্ট) দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
28 August, 2024, 05:15 pm
Last modified: 28 August, 2024, 05:17 pm
ফাইল ছবি: সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান এবং সাবেক তিন সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৮ আগস্ট) দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

সাবেক সংসদ সদস্যরা হলেন- দিনাজপুর ৩ আসনের ইকবালুর রহিম, মাগুরায় ১ আসনের সাইফুজ্জামান শিখর এবং চুয়াডাঙ্গা ১ আসনের সোলায়মান হক জোয়াদ্দার।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে ভবন নির্মাণ, রাজউকের পূর্বাচলসহ বিভিন্ন জায়গায় জমি কেনা, নিজ নামে মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র কেনার অভিযোগ রয়েছে।

এছাড়া তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে ঢাকায় একাধিক সম্পত্তির মালিকানা রয়েছে বলে অভিযোগ রয়েছে এবং এই দম্পতি বিদেশে একাধিক বাড়ি কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ইকবালুর রহিমের বিরুদ্ধে ঢাকার উত্তরায় একটি বাড়ি, ধানমন্ডিতে একটি ফ্ল্যাট ও দিনাজপুরে বিপুল পরিমাণ জমি ও একাধিক গাড়ির মালিকানার অভিযোগও রয়েছে। এছাড়া তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি।

সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মাগুরায় অটোব্রিকস ফিল্ডের ব্যবসা, একটি মাছের খামার এবং বেশ কয়েকটি ট্রাক কেনার অভিযোগে তদন্ত চলছে। তার বিরুদ্ধে মাগুরায় বহুতল মার্কেটসহ অন্যান্য উল্লেখযোগ্য সম্পদের মালিক হওয়ারও অভিযোগ রয়েছে।

সোলায়মান হক জোয়ার্দ্দারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদরে বিলাসবহুল তিনতলা বাড়ি নির্মাণ ও অসংখ্য যানবাহন কেনাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। দুদকের প্রাথমিক তদন্তে দেশে-বিদেশে তার বিপুল সংখ্যক অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে।
 
Related Topics

টপ নিউজ

দুদক / অনুসন্ধান / মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী / আব্দুর রহমান / এমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ‘পাম্পে পাম্পে ঘুরেও নিজের গাড়ির তেল পাইনি’—সংসদে জ্বালানি সংকট নিয়ে এমপিদের ক্ষোভ
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net