Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
বৃষ্টি নেই, তবুও গোমতীর পানি ৫০ সেমি. বেড়েছে!

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
22 August, 2024, 11:00 pm
Last modified: 22 August, 2024, 11:06 pm

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

বৃষ্টি নেই, তবুও গোমতীর পানি ৫০ সেমি. বেড়েছে!

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২২০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু এরপর সারাদিন আর কোনো বৃষ্টি না হলেও রাত ৮টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত গোমতী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এসময়ে বৃষ্টি না হলেও পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার।
কুমিল্লা প্রতিনিধি
22 August, 2024, 11:00 pm
Last modified: 22 August, 2024, 11:06 pm
ছবি: টিবিএস

কুমিল্লার গোমতীপাড়ের বাসিন্দাদের নির্ঘুম রাত কাটছে। তাদের আতঙ্ক, কখন নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে।

অন্যদিকে, পানিবন্দি অবস্থায় দিন কাটছে দক্ষিণ কুমিল্লার বিভিন্ন উপজেলার ১০ রাখের বেশি মানুষের।

বুধবার রাত থেকে বাড়ছিল কুমিল্লার গোমতী নদীর পানি।  জেলার আদর্শ সদর, বুড়িচং ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলার গোমতীর তীরবর্তী মানুষজন ঘুমহীন রাত কাটিয়েছে। বৃহস্পতিবারও তাদের  উৎকন্ঠা নিয়ে দিনটি পার হয়। এখন আতঙ্ক রাত নিয়ে। কখন বাঁধ ভেঙে যায়। 

এদিকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৭টায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২২০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু এরপর সারাদিন আর কোনো বৃষ্টি না হলেও রাত ৮টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত গোমতী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এসময়ে বৃষ্টি না হলেও পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া, টিক্কারচর, চাঁনপুর, বানাশুয়া, বুড়িচং উপজেলার কামারখাড়া, কালখারপড়া, শিমাইলখাড়া, ভান্তি, মিথিলাপুর, গোবিন্দপুর এলাকায় ঘুরে দেখা যায়, পানি গোমতীর তীর ছুঁই ছুঁই করছে।

গোমতীর তীরবর্তী দুইপাড়ের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বেড়িবাঁধে অবস্থান করছেন।

ছবি: টিবিএস

বুড়িচং উপজেলার খামারখাড়া ব্রিজের পশ্চিম পাশে সেচের জন্য তৈরি করা নালা দিয়ে গোমতী নদী থেকে পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় শতাধিক স্থানীয় মানুষজনের সাথে অর্ধশত স্বেচ্ছাসেবী পানি নির্গতের জায়গাটিকে বাঁধ দিয়ে রাখার চেষ্টা চালায়।

অপরদিকে, গোমতীর পাড়ে বাঁধ মেরামত,খাবার বিতরণ ও উদ্ধার কাজে জেলা প্রশাসন, বিজিবি, ফায়ার সার্ভিস, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের তৎপরতা দেখা গেছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ বলেন, 'গোমতীর পানি বিপৎসীমার ১ দশমিক ২০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় পাড় ছাপিয়ে প্লাবিত হতে পারে গোমতী পাড়ের জনপদ।'

এদিকে ডাকাতিয়া ও ছোট ফেনী নদীর পানি বাড়ায় এবং বৃষ্টির প্রভাবে কুমিল্লা চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জে ১০ লাখের বেশি মানুষ পানিবদ্ধ অবস্থায় রয়েছে। দুই তৃতীয়াংশ বাড়ি-ঘর ডুবে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। 

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান বলেন, 'বন্যার্তদের জন্য শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার তৎপরতার জন্য নৌবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / গোমতী নদী / বন্যা / পানিবন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net