Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
খাগড়াছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা

বাংলাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
22 August, 2024, 05:35 pm
Last modified: 22 August, 2024, 05:41 pm

Related News

  • খাগড়াছড়ি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন’: দাবি ভারতের
  • খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি
  • খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি
  • তেল নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান জিপ চালক তইচিং মারমা, ঘরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী
  • পার্বত্য চট্টগ্রামে অবরোধ: থমথমে খাগড়াছড়ি, বান্দরবানে মিছিল

খাগড়াছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা

কেবল খাগড়াছড়ি সদরেই ৩ হাজারের মতো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন। জেলা শহরে ১৮টি আশ্রয়কেন্দ্রে বন্যার্তরা রয়েছেন।
খাগড়াছড়ি প্রতিনিধি
22 August, 2024, 05:35 pm
Last modified: 22 August, 2024, 05:41 pm

ছবি: টিবিএস

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে খাগড়াছড়ি। ২৪ ঘন্টার ব্যবধানে আবারো বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে খাগড়াছড়ির জনজীবন। এরমধ্যে বৃষ্টি না থামায় বাড়ছে জনমনের আশঙ্কা।

আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) ভোর রাত থেকে জেলা জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পৌর বাস টার্মিনাল  পৌরসভার গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল, শান্তিনগর, মুসলিম পাড়া পুরোপুরি পানির নিচে। হঠাৎ এই বন্যায় আটকা পড়েছে বহু মানুষ। সেনাবাহিনী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সংস্থা মাঠপর্যায়ে কাজ করছে।

গত দুই মাসে এই নিয়ে চার বার খাগড়াছড়ি প্লাবিত হয়েছে। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রশান্ত দে বলেন, গতকাল(বুধবার) সকালে পানি নেমে যাওয়ার পর কাদা, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ঘরে উঠেছিলাম। আজকে ভোরে আবার পানি উঠে ঘরের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। স্মরণকালে এমন বন্যা দেখিনি।

জেলা সদর ছাড়াও দীঘিনালা, পানছড়ি, রামগড়ের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। দীঘিনালার কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানি ঢুকেছে। চেঙ্গী, মাইনী ও ফেনী নদীতে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি পৌরসভায় ১৮টিসহ পুরো জেলায় ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রিতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ছবি: টিবিএস

টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। রামগড়ের জালিয়াপড়া এলাকায় পাহাড় ধসে পড়ায় খাগড়াছড়ির সাথে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির যু্ব প্রধান ইব্রাহিম খলিল বলেন, শহরের গঞ্জপাড়া ও উত্তর গঞ্জপাড়ায় অনেক পরিবার আটকা পড়েছে। বোট না থাকায় নিজেরা ভেলা বানিয়ে অনেককে উদ্ধার করেছি। তারপরও অনেকে আটকা পড়েছেন।

কেবল খাগড়াছড়ি সদরেই ৩ হাজারের মতো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন। জেলা শহরে ১৮টি আশ্রয়কেন্দ্রে বন্যার্তরা রয়েছেন।

ছবি: টিবিএস

সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত তিনদিন ধরে সাজেকে আটকা পড়া প্রায় ২৫০জন পর্যটক এখনো ফিরতে পারেননি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, সাজেক-দীঘিনালার সংযোগ সড়কের বেশ কয়েকটি পয়েন্ট ডুবে গেছে। পানি সরে গেলে পর্যটকরা ফিরতে পারবেন।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • খাগড়াছড়ি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন’: দাবি ভারতের
  • খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি
  • খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি
  • তেল নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান জিপ চালক তইচিং মারমা, ঘরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী
  • পার্বত্য চট্টগ্রামে অবরোধ: থমথমে খাগড়াছড়ি, বান্দরবানে মিছিল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net