Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
'আর পরীক্ষায় বসতে চাই না': দাবি না মানা পর্যন্ত সচিবালয়ে অবস্থানের ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

বাংলাদেশ

20 August, 2024, 02:25 pm
Last modified: 20 August, 2024, 02:45 pm

Related News

  • সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, বস্তাভর্তি উত্তরপত্র জব্দ
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

'আর পরীক্ষায় বসতে চাই না': দাবি না মানা পর্যন্ত সচিবালয়ে অবস্থানের ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

তাদের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের ফলে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন এবং পড়ালেখায়ও ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই।
20 August, 2024, 02:25 pm
Last modified: 20 August, 2024, 02:45 pm
ছবি: টিবিএস

এইচএসসি পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে পরীক্ষার্থীদের একটি দল। দাবি না মানা পর্যন্ত সচিবালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ (২০ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা পল্টন থেকে একটি মিছিল বের করে গুলিস্তানের দিকে যায়। সচিবালয়ের একটি গেট খোলা থাকায় ঐ গেট দিয়ে শত শত শিক্ষার্থী ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সচিবালয়ের কর্মীরা তাদের অফিস থেকে বেরিয়ে আসেন। এসময় পুলিশ নীরব অবস্থান নেয়।

মিরপুর ১০ এর ইউনিভার্স কলেজের শিক্ষার্থী ফাহাদ টিবিএসকে বলেন, "আমরা আর এইচএসসি পরীক্ষায় বসতে চাই না। ইতোমধ্যে সাতটি পরীক্ষা হয়েছে, তার ফলাফল প্রকাশ করা হোক।"

তিনি আরও বলেন, "পাশাপাশি যে ছয়টি পরীক্ষা হয়নি সেগুলোর ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী রেজাল্ট দেওয়া হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজেদের মেধার প্রমাণ দেবো। আমরা কোন ধরনের অটো পাস চাই না।"

এর আগে আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা অর্ধেক নম্বরে নেওয়ার এবং পরীক্ষার সময়সূচি ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো। তবে পরীক্ষার্থীরা এই সময়সূচি বাতিলের দাবি জানিয়েছেন।

তাদের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের ফলে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন এবং পড়ালেখায়ও ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, এরপর ২১, ২৩, ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। তারপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সে সিদ্ধান্তও বাতিল করা হয়।
 
Related Topics

টপ নিউজ

এইচএসসি পরীক্ষা / অবস্থান কর্মসূচি / এইচএসসি ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, বস্তাভর্তি উত্তরপত্র জব্দ
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net