Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
এইচপির নতুন প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
26 August, 2020, 10:00 pm
Last modified: 26 August, 2020, 10:02 pm

Related News

  • প্রধান কোচ হয়ে আমেরিকা যাচ্ছেন সৈয়দ রাসেল
  • চলে গেলেন জাতীয় ক্রিকেট কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল চৌধুরী
  • প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান
  • ঝুঁকি জেনেও দুই কোচের কোয়ারেন্টিন মওকুফের চেষ্টায় বিসিবি
  • কোহলি-স্টোকসদের মতো করে আকবরদের গড়তে চান র‌্যাডফোর্ড

এইচপির নতুন প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড

খেলোয়াড় হিসেবে সফরটা খুব বেশি বড় করতে পারেননি টবি র‌্যাডফোর্ড। পাঁচ বছরের ক্যারিয়ারে ১৪টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ হিসেবে বেশ সফল র‌্যাডফোর্ড।
টিবিএস রিপোর্ট
26 August, 2020, 10:00 pm
Last modified: 26 August, 2020, 10:02 pm

ইংলিশ কোচ টবি র‌্যাডফোর্ডকে হাই পারফরম্যান্স দলের (এইচপি) প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বিসিবি।

বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী বছরের আগস্ট পর্যন্ত এইচপি দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন র‌্যাডফোর্ড। শ্রীলঙ্কায় এইচপি দলের ক্যাম্প দিয়ে মিশন শুরু হবে ইংলিশ এই কোচের। 

খেলোয়াড় হিসেবে সফরটা খুব বেশি বড় করতে পারেননি তিনি। পাঁচ বছরের ক্যারিয়ারে ১৪টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ হিসেবে বেশ সফল র‌্যাডফোর্ড। 

লেভেল-৪ পর্যায়ের কোচ ও সাবেক প্রথম শ্রেণির এই ক্রিকেটার বেশ কয়েকটি দলে কোচিং করিয়েছেন। ২০১২-১৩ ও ২০১৬-১৯ দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন র‌্যাডফোর্ড। 

এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল গ্ল্যামরগন ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে র‌্যাডফোর্ডের। 

ক্যারিবিয়ানদের হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক ছিলেন র‌্যাডফোর্ড। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানো ইংলিশ এই কোচ এইচপির দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত।

র‌্যাডফোর্ড বলেছেন, 'বিসিবির এইচপি দলের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার আছে। তাদের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্যের জন্য ওদের বিকশিত করা হবে দারুণ একটি ব্যাপার।'

'ভবিষ্যতের জন্য ক্রিকেটারদের তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই। কাজ শুরু করতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।' যোগ করেন র‌্যাডফোর্ড।

সেপ্টেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবে জাতীয় দল। মুমিনুল-তামিমদের সঙ্গী হবে এইচপি দলও। জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কায় আরও কিছু ম্যাচ খেলবে এইচপি দল।

Related Topics

টবি র‌্যাডফোর্ড / এইচপি ইউনিট / ক্রিকেট কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • প্রধান কোচ হয়ে আমেরিকা যাচ্ছেন সৈয়দ রাসেল
  • চলে গেলেন জাতীয় ক্রিকেট কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল চৌধুরী
  • প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান
  • ঝুঁকি জেনেও দুই কোচের কোয়ারেন্টিন মওকুফের চেষ্টায় বিসিবি
  • কোহলি-স্টোকসদের মতো করে আকবরদের গড়তে চান র‌্যাডফোর্ড

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net