Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কোহলি-স্টোকসদের মতো করে আকবরদের গড়তে চান র‌্যাডফোর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2020, 08:45 pm
Last modified: 29 October, 2020, 08:52 pm

Related News

  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা
  • নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, ডাক পেলেন সৌম্য-আফিফরা
  • ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ

কোহলি-স্টোকসদের মতো করে আকবরদের গড়তে চান র‌্যাডফোর্ড

সময় নিয়ে ধীরে ধীরে আফিফ-আকবরদের গড়ে তুলতে চান টবি র‌্যাডফোর্ড। এইচপির ক্রিকেটারদের ভিত গড়তে চান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ, কেন উইলিয়াসনদের মতো করে। 
টিবিএস রিপোর্ট
29 October, 2020, 08:45 pm
Last modified: 29 October, 2020, 08:52 pm

কয়েক দিন বিরতির পর মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে হাই পারফরম্যান্স দলের (এইচপি) ক্যাম্প। এদিনই আনুষ্ঠানিকভাবে এচপির প্রধান কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন টবি র‌্যাডফোর্ড। ক্যাম্পের ২৬ ক্রিকেটারের সঙ্গে প্রথম কয়েকদিন টেকনিক নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন ইংলিশ এই কোচ। এর মধ্যে এইচপির কয়েকজন ক্রিকেটারকে মনে ধরেছে তার। 

পছন্দ হওয়া কয়েকজন ক্রিকেটারের র‌্যাঙ্কিংও করতে পারবেন তিনি। কিন্তু তাদের নাম বলতে চান না র‌্যাডফোর্ড। ক্যাম্পের সবাইকে এভাবেই পছন্দ করতে চান তিনি। এ জন্য তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার পক্ষে র‌্যাডফোর্ড। সময় নিয়ে ধীরে ধীরে ক্রিকেটারদের গড়ে তুলতে চান তিনি। তাদের ভিত গড়তে চান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ, কেন উইলিয়াসনদের মতো করে। 

ভিত মজবুত হলে একজন ক্রিকেটার যেকোনো ফরম্যাটে খেলতে পারেন বলে মনে করেন র‌্যাডফোর্ড। আর তার কাছে ভিত হচ্ছে টেস্ট ক্রিকেট। বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত করে তুলতে চান তিনি। 

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে র‌্যাডফোর্ড বলেন, 'আমি ছেলেদের সঙ্গে সব সময় টেকনিক নিয়ে কাজ করব। ওদের পরীক্ষা নেব, টেস্ট মাচের স্বাদ দেওয়ার চেষ্টা করব। আমি কাল একটি প্রেজেন্টেশনে ওদেরকে বলেছি, বিশ্বের সেরা সব ক্রিকেটারদের দিকে যদি তাকাও, কেন উইলিয়ামস, বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ; ওরা সব সংস্করণে ভালো, কারণ ওরা টেস্টে ভালো। তাদের টেকনিকের মৌলিক ভিত মজবুত।'

এইচপির প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড। ছবি: সংগৃহীত

র‌্যাডফোর্ড ভিত্তির ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। আফিফ-আকবরদের কোচ বলেন, 'ভিত্তি মজবুত হলে এরপর সেখান থেকে টি-টোয়েন্টি বা ৫০ ওভারের খেলায় উন্নতি করা যায়। আমি এই ছেলেদের টেকনিক মজবুত করার চেষ্টা করব। টি-টোয়েন্টি এবং ওয়ানডে নিয়ে পরে কাজ করব।'

কয়েকজন ক্রিকেটারকে পছন্দ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'তিন-চার জনকে আমার মনে ধরেছে। আমি তাদের র‌্যাঙ্কিংও করতে পারি, কিন্তু সবার সামনে তা করব না। আমার মনে হয় সেটা তাদের প্রতি অন্যায় করা হবে। কোচ হিসেবে আমি আরও সময় দিতে চাই। আমাদের মধ্যে কিছু দুই দিনের ম্যাচ, ৫০ ওভার ও ২০ ওভারের ম্যাচ আছে আগামী সপ্তাহে। আমি সেখানে আরও অনেককেই দেখতে চাই।'

জাতীয় দলের ক্রিকেটার গঠনে এইচপির ভূমিকা অনেক। সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে চান র‌্যাডফোর্ড। দারুণ সব ক্রিকেটার গড়ে তাদেরকে জাতীয় দলে রাসেল ডমিঙ্গোর কাছে পাঠাতে চান তিনি, 'বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যত খুবই ইতিবাচক। এই মেধাবী খেলোয়াড়দের নিয়েই সেটা গড়ে উঠতে যাচ্ছে। অবশ্য এই ২৫/২৬ খেলোয়াড়কে নিয়ে যেতে পারব না। কেউ পারবে, কেউ যেতে পারবে না। এটাই একাডেমির স্বাভাবিক ব্যাপার।' 

'১৫ বছর আগে আমি মিডলসেক্সে একটি একাডেমি চালিয়েছি, যেখানে তরুণ ইয়ন মরগান ও ডেভিড মালানকে পেয়েছিলাম। তাদের সবাই এগিয়ে যেতে পারেনি। কেউ ঝরে পড়েছে, কেউ ছোট পর্যায়ে আছে। লক্ষ্যটা হচ্ছে অধিকাংশকেই বিভিন্ন ফরম্যাটের জন্য প্রস্তুত করা এবং বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ে ওপরে তোলা। এটাই আমার উদ্দেশ্য। আমি এই খেলোয়াড়দের রাসেলের (ডমিঙ্গো) কাছে পাঠানোর ব্যবস্থা করতে চাই যেন তারা তার জন্য কিছু করতে পারে।' 

যে সুযোগ-সুবিধায় এইচপির ক্যাম্প চলছে, তাতে সন্তুষ্ট র‌্যাডফোর্ড। তিনি বলেন, 'আমি এখন পর্যন্ত এটা উপভোগ করছি। হাই পারফর্মেন্স সেন্টারে যে সুযোগ-সুবিধা আছে, তা বেশ ভালো। কথা বলার জন্য ভালো কক্ষ আছে, অনেক বড় ইনডোর স্কুল, বাইরে দারুণ উইকেট। আউটডোর নেটগুলোও ভালো। তরুণদের নিয়ে কাজ করার জন্য এসব দারুণ সুযোগ-সুবিধা।'

Related Topics

টপ নিউজ

এইচপি ইউনিট / টবি র‌্যাডফোর্ড / আকবর আলী / আফিফ হোসেন ধ্রুব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা
  • নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, ডাক পেলেন সৌম্য-আফিফরা
  • ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net