Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
প্রধান কোচ হয়ে আমেরিকা যাচ্ছেন সৈয়দ রাসেল

খেলা

টিবিএস রিপোর্ট
01 June, 2022, 08:10 pm
Last modified: 01 June, 2022, 08:21 pm

Related News

  • ঢাকায় ইংলিশ মিডিয়ামের টিউশনিতে মাসে ১২ লাখ টাকা আয় করাও সম্ভব!
  • যে কারণে নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার
  • ভারতে  কোচিং সেন্টারগুলো ১৬ বছরের কম বয়সি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না
  • এসএসসি পরীক্ষা সামনে রেখে ২৬ এপ্রিল থেকে কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
  • আমেরিকায় কোচিং করাবেন আফতাব

প্রধান কোচ হয়ে আমেরিকা যাচ্ছেন সৈয়দ রাসেল

মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সৈয়দ রাসেল। তবে আমেরিকায় প্রধান কোচ হিসেবে কোচিং করাবেন জাতীয় দলের সাবেক এই পেসার।
টিবিএস রিপোর্ট
01 June, 2022, 08:10 pm
Last modified: 01 June, 2022, 08:21 pm

জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১০ সাল পর্যন্ত, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যান আরও ৫ বছর। ২০১৫ সালে হঠাৎ করেই ক্রিকেট থেকে উধাও সৈয়দ রাসেল, ছিলেন না কোথাও। বাঁ কাঁধের ইনজুরিতে টানা দুই বছর ক্রিকেট থেকে দূরে থাকেন। অনেকেই ধরে নিয়েছিলেন বাঁহাতি এই পেসার নিজের শেষটা দেখে ফেলেছেন। কিন্তু চোট কাটিয়ে ২০১৭ সালে মাঠে ফেরেন রাসেল, খেলেন ২০১৮ সালের কিছুটা সময়ও।

বাংলাদেশের ক্রিকেটে তার অধ্যায় এই পর্যন্তই। এরপর কোনো ধরনের ক্রিকেটেই আর রাসেলকে দেখা যায়নি। জাতীয় দলের সাবেক এই পেসার এরপর নিজ এলাকা যশোরে গিয়ে উদ্যোক্তা হয়ে যান, গড়েন খামার। পাশাপাশি প্রতি বছর আমেরিকায় গিয়ে খেলেছেন ক্রিকেট টুর্নামেন্ট। ২০২১ সালের সেপ্টেম্বরে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে বোলিং কোচ হিসেবে যোগ দেন রাসেল। এবার দেশের সীমানা ছাড়িয়ে কোচিং করাতে যাচ্ছেন তিনি, সেটাও প্রধান কোচ হিসেবে। 

আমেরিকার মিশিগানে ক্রিকেট একাডেমি অব ডেট্রোয়েট নামের ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের হয়ে ৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলা রাসেল। বাঁহাতি এই পেসারের সবকিছুই প্রস্তুত, ভিসাও নেওয়া আছে ২০২৬ সাল পর্যন্ত। আগামী ২৬ জুন আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তিনি। রাসেল নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য দিয়েছেন। 

বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদও আমেরিকায় কোচিং করানোর প্রস্তাব পেয়েছেন। বাংলাদেশি মালাকানাধীন ক্লাব আটলান্টা ফায়ারের কোচ হিসেবে কাজ করবেন তিনি। রাসেলের যে একাডেমিতে কোচিং করাবেন, এই একাডেমির মালিকও বাংলাদেশি। এই একাডেমির একটি ক্লাব আছে, যাদের হয়ে তিনটি মৌসুম খেলেছেন তিনি। 

লেভেল-টু কোচিং কোর্চে সতীর্থদের সঙ্গে সৈয়দ রাসেল (ডানে)। ছবি: সংগৃহীত

মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনরত রাসেল বর্তমানে বিসিবির আয়োজিত লেভেল-টু কোচিং কোর্স করছেন। ছয়দিনব্যাপী এই কোর্চ শেষ হবে আগামী ২ জুন শেষ হবে। এরপর মাস্কোতে কিছুদিন কোচিং করিয়ে আমেরিকা যাওয়ার প্রস্ততি নেবেন তিনি। এ দফায় আমেরিকায় তিন মাস কোচিং করাবেন রাসেল, আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। 

দেশের বাইরে কোচিং করানোর প্রস্তাব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রাসেল, 'বাংলাদেশি মালিকানাধীন একটা একাডেমি এটা। ওদের একটা দলও আছে। তাদের সাথে আমার পুরনো সম্পর্ক। এই দলেই আমি তিন মৌসুম খেলেছি। ওদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। এই সুবাদেই দায়িত্ব নেওয়া। প্রধান কোচ হিসেবে আমি সপ্তাহে পাঁচদিন একাডেমিতে কোচিং করাব। ২৬ জুন আমেরিকা যাব। এ দফায় আমি তিন মাসের মতো কোচিং করাব।'

প্রধান কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে যাচ্ছেন, চ্যালেঞ্জিং মনে হচ্ছে রাসেলের কাছে, 'প্রথমবারের মতো আমি প্রধান কোচের দায়িত্ব পালন করব। মাস্কোতে তো আমি বোলিং কোচ হিসেবে কাজ করছি। এখানে প্রধান কোচ হিসেবে কাজ করব, সব দেখতে হবে। সেদিক থেকে এটা আমার জন্য চ্যালেঞ্জিং। প্রধান কোচ হিসেবে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সেটা আমি এখান থেকে হাতে-কলমে শিখতে পারব।'    

২০১০ সালের জুলাইতে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন রাসেল। বাংলাদেশের ৭ উইকেটে হারের সেই ম্যাচে ৯ ওভারে ৫৩ রানে একটি উইকেট পান তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন ফরম্যাট মিলিয়ে রাসেল উইকেট পেয়েছেন ৭৭টি। বাঁহাতি এই পেসার ৬৬টি প্রথম শ্রেণিতে ১৮৫ ও ১১৮ লিস্ট 'এ' ম্যাচে ১৩৩টি উইকেট নিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

সৈয়দ রাসেল / সাবেক পেসার / ক্রিকেট কোচ / কোচিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ঢাকায় ইংলিশ মিডিয়ামের টিউশনিতে মাসে ১২ লাখ টাকা আয় করাও সম্ভব!
  • যে কারণে নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার
  • ভারতে  কোচিং সেন্টারগুলো ১৬ বছরের কম বয়সি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না
  • এসএসসি পরীক্ষা সামনে রেখে ২৬ এপ্রিল থেকে কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
  • আমেরিকায় কোচিং করাবেন আফতাব

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net