Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
সিলেটে আক্রান্ত হিন্দু ধর্মাবলম্বীদের সবাই আওয়ামী লীগ নেতা

বাংলাদেশ

দেবাশীষ দেবু
10 August, 2024, 06:25 pm
Last modified: 10 August, 2024, 06:36 pm

Related News

  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

সিলেটে আক্রান্ত হিন্দু ধর্মাবলম্বীদের সবাই আওয়ামী লীগ নেতা

সিলেটে সাধারণ হিন্দুদের ওপর এখন পর্যন্ত কোনো হামলা হয়নি বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় পাড়ায় পাড়ায় মাইকিং করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক মন্দির পাহাড়াও দিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাহস ও আশ্বাস দিচ্ছেন।
দেবাশীষ দেবু
10 August, 2024, 06:25 pm
Last modified: 10 August, 2024, 06:36 pm
সিলেট মহানগরী। ফাইল ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সারাদেশের মতো সিলেটেও দেখা দেয় অরাজকতা। ওই দিনই সরকারদলীয় বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আড়ং, মাহাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর-লুটপাট করা হয়।

ওই দিন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী কয়েকজনের বাসায়ও হামলা ও ভাংচুর চালানো হয়। তবে আক্রান্ত হিন্দু ধর্মাবলম্বীদের সবাই আওয়ামী লীগ নেতা। সিলেটে সাধারণ হিন্দুদের ওপর এখন পর্যন্ত কোনো হামলা হয়নি বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।

জানা যায়, ৫ আগস্ট বিকেলে নগরের গোপালটিলা এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ সরকারের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। একইদিনে নগরের পাঠানটুলা এলাকায় মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সাহার অফিস, নগরের শেখঘাট এলাকায় মহানগর স্বেচ্ছােসেবক দলের সহ-সভাপতি পিযুষ কান্তি দে'র বাসা ও মির্জাজাঙ্গাল এলাকার অফিস এবং নগরের আখালিয়া এলাকার মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর জগদীশ দাশের কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া হিন্দুধর্মাবলম্বী আরও কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসা ও অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।

তবে ৫ আগস্ট বিকেল থেকেই সিলেটের বিভিন্ন মন্দিরে হামলার গুজব ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার খবরে– সিলেটের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তাদের অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ওই দিনের পর থেকে বন্ধ রেখেছেন।

এদিকে, হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় পাড়ায় পাড়ায় মাইকিং করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক মন্দির পাহাড়াও দিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাহস ও আশ্বাস দিচ্ছেন।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সিলেটে এখন পর্যন্ত আমার জানামতে, সাধারণ কোন হিন্দু আক্রান্ত হননি। যারা আক্রান্ত হয়েছেন– তারা সকলেই আওয়ামী লীগ নেতা। তাদের অপকর্মের কারণে সব হিন্দুরাই এখন আতঙ্কগ্রস্থ।'

Related Topics

টপ নিউজ

সিলেট / আওয়ামী লীগ / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net