Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
আসিফ মাহমুদের প্রতি সাইফউদ্দিনের অনুরোধ

খেলা

টিবিএস রিপোর্ট
10 August, 2024, 02:30 pm
Last modified: 14 August, 2024, 03:43 pm

Related News

  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ

আসিফ মাহমুদের প্রতি সাইফউদ্দিনের অনুরোধ

পার্শ্ববর্তী জেলার কেউ এমন দায়িত্ব পাওয়ায় নতুন আশায় বুক বাধছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অভিনন্দন জানানোর পাশাপাশি আসিফ মাহমুদের প্রতি অনুরোধ রেখেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। 
টিবিএস রিপোর্ট
10 August, 2024, 02:30 pm
Last modified: 14 August, 2024, 03:43 pm
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: ফেসবুক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৬ বছর এই তরুণকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশের অঞ্চলের কেউ এমন দায়িত্ব পাওয়ায় নতুন আশায় বুক বাধছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অভিনন্দন জানানোর পাশাপাশি আসিফের প্রতি অনুরোধ রেখেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করা আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। সাইিউদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। পার্শ্ববর্তী জেলার সন্তান আসিফের প্রতি সাইফউদ্দিনের চাওয়া দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন ও সমাজ। সারা দেশের জেলা ক্রীড়া সংস্থায় থাকা অযোগ্য ব্যক্তিদের অব্যহতি দিতে আসিফকে অনুরোধও করেছেন তিনি। 

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, 'অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চান, এমন লোকদের জায়গা করে দিন।'

দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন ও সমাজ গড়ার আহ্বান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য উল্লেখ করে সাইফউদ্দিন আরও লিখেছেন, 'দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন সম্ভবত, "পুরনোদের দিয়ে আর কিছু হবে না, কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো"।'

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফের লক্ষ্যও এমন। উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে তিনি সবার উদ্দেশ্যে পরিষ্কার বার্তাই দিয়েছেন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে তিনি লেখেন, 'ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।' 

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / মোহাম্মদ সাইফউদ্দিন / অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ / উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net