Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়– ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়তে হবে: খালেদা জিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 04:40 pm
Last modified: 07 August, 2024, 05:55 pm

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি
  • আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে: প্রধান উপদেষ্টা
  • দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করছি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ব: তারেক রহমান

প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়– ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়তে হবে: খালেদা জিয়া

সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন– তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 04:40 pm
Last modified: 07 August, 2024, 05:55 pm
নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন খালেদা জিয়া। ছবি: টিবিএস

সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন– তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর আজকে প্রথম বাধামুক্তভাবে সমাবেশ করেছে বিএনপি। এতে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। এসময় প্রতিহিংসা, প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। 

আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সারাদেশের হাজার হাজার বিএনপি নেতা-কর্মী।

দুর্নীতির মামলায় ২০১৮ সালে সাজাপ্রাপ্ত হওয়ার পরে দীর্ঘ প্রায় ছয় বছর পরে কোনো জনসভায় রাজনৈতিক বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসন।  

হাসপাতালের শয্যা থেকে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, "দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি; আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া করেছেন– সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও স্মরণ করতে চাই– আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ লড়াই-সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা এনে দিয়েছে।"

তিনি বলেন, "দীর্ঘদিনের নজিরবিহীন দূর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক  গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।  সকল ধর্ম, গোত্রের বাংলাদেশ নিশ্চিত করতে হবে। প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, আসুন জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।"

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / ভাষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি
  • আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে: প্রধান উপদেষ্টা
  • দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করছি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ব: তারেক রহমান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net