Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
দাম কমছে সবজির, এখনও চড়া ডিম-মুরগির বাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 02:50 pm
Last modified: 07 August, 2024, 02:53 pm

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

দাম কমছে সবজির, এখনও চড়া ডিম-মুরগির বাজার

আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 02:50 pm
Last modified: 07 August, 2024, 02:53 pm
প্রতীকী ছবি।

দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার থেকে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল, তা আবারও কমতে শুরু করেছে। তবে এরমধ্যে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম  চড়া রয়েছে এখনও।

আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়- কাঁচাবাজারে ধরনের সবজির দাম কমতির দিকে। প্রতিকেজি বেগুন শুক্রবারে যেখানে বাজারভেদে ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে, যেখানে আজ এলাকাভেদে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। ৮০ টাকায় উঠে যাওয়া ঝিঙ্গা এখন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু ৭০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

এছাড়া, পেপের দাম ১০ টাকা কমে ৫০ টাকা এবং  পটল ও ঢেঁড়স কেজিপ্রতি ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

সেগুনবাগিচা কাঁচাবাজারের সবজি বিক্রেতা আনিসুর রহমান টিবিএসকে বলেন, "শুক্রবার থেকেই আন্দোলনের কারণে ঢাকায় সবজির সরবরাহ কমে যায়। এজন্য দামও বেড়ে গিয়েছিল। এখন আবার সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে।"

এদিকে, সবজির দাম কিছুটা কমলেও এখনো আগের জায়গায় আসেনি ডিম ও মুরগির দাম। 

প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা থেকে বেড়ে ২১০ টাকা পর্যন্ত উঠে যায়। এখন এটি বিক্রির হচ্ছে ২০০ টাকায়। 

এছাড়া, ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১৫০-১৫৫ টাকা থেকে বেড়ে ১৭০-১৮০ টাকায় উঠে যায়, যা এখনো ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামও আগের মতোই আছে। ১২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ।

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / সবজি / মুরগি / ডিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net